ট্রাম্পের সঙ্গে আলোচনা ও চুক্তিতে আগ্রহী জেলেনস্কি!

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:৩৪ পিএম

হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচিত বাগবিতণ্ডতায় জড়ানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপকে পাশে পেলেও, বিশ্বের শক্তিশালী দেশটির সাথে সম্পর্কের অবনতি চান না। এই কারণে ট্রাম্পের সঙ্গে আবারও আলোচনায় বসার আগ্রহ জানানোর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করতেও প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের নীতিগত অবস্থান হলো অতীতের ধারাবাহিকতা বজায় রাখা। এ কারণে খনিজ সম্পদ চুক্তিতে স্বাক্ষর করতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও জানান তিনি। 

গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন সফর করেন জেলেনস্কি। সেখানে তিনি ইউক্রেনের বিশাল খনিজ সম্পদের যৌথ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সই করার কথা ছিল। এটি ছিল যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে একটি মার্কিন-সমর্থিত শান্তি চুক্তির অংশ। তবে ট্রাম্পের সাথে হোয়াইট হাউজে বাগবিতণ্ডার পর চুক্তি না করেই বেরিয়ে আসেন জেলেনস্কি।

রোববার লন্ডনে এক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে ‘নিরপেক্ষ সংলাপের’ আহবান জানিয়ে জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের সাথে দেখা করতে ইচ্ছুক যদি ‘বাস্তব সমস্যা সমাধানের জন্য’ মার্কিন প্রেসিডেন্ট তাকে আবারও ‘আমন্ত্রণ’ জানান। তবে এবারের আলোচনা হবে রুদ্ধবার। মিডিয়ার উপস্থিতি কাম্য নয়। 

পাশাপাশি গত সপ্তাহে স্থগিত করা খনিজ চুক্তি মেনে নিতেও ইউক্রেন প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। তবে ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক হয়েছে, সেটি প্রকাশ্যে হওয়া যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের জন্য ইতিবাচক নয় বলে মত দিয়েছেন জেলেনস্কি। আর সমস্য সমাধানে রুদ্ধদ্বার বৈঠক চালিয়ে যাওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ‘কৃতজ্ঞ’ না হওয়া এবং তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানো নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাগ্‌বিতণ্ডার দু’দিন পর এক্স হ্যান্ডেলে দেয়া এক ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সেখানে জেলেনস্কি বলেছেন, অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি এবং তাদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ। এমন কোনো দিন নেই যেদিন আমরা কৃতজ্ঞতা অনুভব করিনি। তিনি বলেন, আমি নিশ্চিত যে পরিস্থিতি কেটে যাবে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় সামনে রয়েছে।

একাত্তর/এসি
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর