সৌদি-কাতার-আরব আমিরাত সফরে যাচ্ছেন ট্রাম্প

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসের ১৩ তারিখ থেকে মধ্যপ্রাচ্যের তিন দেশ -সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট এ তথ্য জানিয়েছেন।

এএফপি খবরে বলা হয়েছে, শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পরিকল্পনার পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।

হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে লিভিট বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ট্রাম্প ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম বিদেশ সফরও হয়েছিলো তেল সমৃদ্ধ, রক্ষণশীল দেশ সৌদি আরবে। সৌদি আরবের শীর্ষ কূটনীতিক এই মাসের শুরুতে ওয়াশিংটনে ১৩ মে সফর নিয়ে আলোচনা করেন।

গত জানুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ খাতে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

মঙ্গলবারের ঘোষণা এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস ইরানের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

২০১৮ সালে, ট্রাম্প তিন বছর আগে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। যে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিলো।

মঙ্গলবার ট্রাম্প বলেছেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং বাণিজ্য ও ইরানসহ বিভিন্ন বিষয়ে তারা ঐক্যবদ্ধ।

একাত্তর/আরএ
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর