ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক ঘিরে ‘নতুন’ মধ্যপ্রাচ্যের আশাবাদ

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় একই সময়ে মার্কিন-মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে দোহাতে হামাসের সঙ্গে ইসরাইলের পরোক্ষ আলোচনা দ্বিতীয় দিনে গড়াবে।  

এর আগে রোববার ট্রাম্প আশাবাদ জানিয়েছিলেন যে, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে হামাস ও ইসরাইলের মধ্যে সমঝোতা হতে পারে। ডানপন্থী ইসরাইলি নেতা বলেছেন, তিনি বিশ্বাস করেন, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা কাতারে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা এগিয়ে নিতে সাহায্য করবে। 

জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি নেতানিয়াহুর তৃতীয় হোয়াইট হাউস সফর। গত মাসে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা এবং তার আগে ১২ দিনের ইসরাইল-ইরান যুদ্ধ বন্ধে  ট্রাম্পের নির্দেশের পর এক ভিন্ন আবহে এবারের বেঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে বৈঠকের ফলাফল জানতে উদগ্রীব মধ্যপ্রাচ্য।  
ইসরাইল আশা করছে, ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সুযোগ তৈরি করবে। ইসরাইলি মন্ত্রী ও নেতানিয়াহুর নিরাপত্তা সভার সদস্য আভি ডিখটার বলেন, তিনি আশা করেন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে গাজার বাইরেও লেবানন, সিরিয়া এবং সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা অন্তর্ভুক্ত থাকবে।

ব্রডকাস্টার কানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এটি প্রথমে এমন কিছু শব্দের উপর দৃষ্টি দেবে যা আমরা প্রায়শই ব্যবহার করছি, কিন্তু এখন এর আসল অর্থ রয়েছে- একটি নতুন মধ্যপ্রাচ্য। 

সফরের আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাবেন এবং ইসরাইলি আলোচকরা কাতারের রাজধানী দোহায় গাজা নিয়ে একটি চুক্তির জন্য চেষ্টা করছেন বলেও ট্রাম্পকে আশ্বস্ত করবেন তিনি। 

সোমবার কাতারে ইসরাইল ও হামাসের দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজা আলোচনায় এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইতিবাচক বলে বর্ণনা করেছেন একজন ইসরাইলি কর্মকর্তা।

আর ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, রোববার প্রাথমিক বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিস্তারিত কিছু না জানিয়ে কাতারে মানবিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আরেকজন ইসরাইলি কর্মকর্তা। 

৬০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন-সমর্থিত প্রস্তাবে জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি, গাজার কিছু অংশ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে। বাকি জিম্মি মুক্তির আগে হামাস দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার দাবি করে আসছে। ইসরাইল জোর দিয়ে বলেছে, সব জিম্মিকে মুক্ত ও হামাসকে নিমূল না করা পর্যন্ত তারা সামরিক অভিযান বন্ধ করবে না। 

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, হামাস জানিয়েছে তারা মার্কিন মধ্যস্থতায় ৬০ দিনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দিয়েছে এবং উল্লেখ করেছে যে এই সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। নেতানিয়াহুর কিছু কট্টর জোট অংশীদার যুদ্ধ বন্ধের বিরোধিতা করে, কিন্তু ইসরাইলিরা ২১ মাস ধরে চলা যুদ্ধে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ায় ইসরাইল যুদ্ধবিরতিতে সমর্থন জানাবে বলে আশা করা হচ্ছে।

এই বছরের শুরুতে হওয়া যুদ্ধবিরতি মার্চ মাসে শেষ হয় এবং এটি পুনরুজ্জীবিত করার আলোচনা এখনও পর্যন্ত নিষ্ফল হয়েছে। ইতিমধ্যে, ইসরাইল গাজায় তার সামরিক অভিযান তীব্র করেছে এবং খাদ্য বিতরণে তীব্র নিষেধাজ্ঞা আরোপ করেছে; যদিও গাজায় মানবিক সঙ্কট তীব্র বলে জানিয়েছে জাতিসংঘ।

একাত্তর/এসি
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ শুল্ক আরোপ করেছে।
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
যুক্তরাষ্ট্র খুব দ্রুত ইরান থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজনে লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার জন্য তারা আবারও...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর