ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘অত্যন্ত ইতিবাচক অগ্রগতি’: ট্রাম্প

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১১:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কার অ্যাঙ্করেজে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল- ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা। ট্রাম্প এই বৈঠককে ‘দশে দশ’ মূল্যায়ন করেছেন এবং বলেছেন যে, শান্তি প্রক্রিয়ায় ‘অত্যন্ত ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।’

ফক্স নিউজের ‘হ্যানিটি’তে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বৈঠকটি ছিল অত্যন্ত উষ্ণ। পুতিন একজন শক্তিশালী নেতা, তিনি কঠোর, কিন্তু আমাদের মধ্যে আলোচনা ছিলো খুবই সৌহার্দ্যপূর্ণ। দুটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে এমন সম্পর্ক গড়ে ওঠা ভালো। আমরা একটি চুক্তির খুব কাছাকাছি, তবে ইউক্রেনকেও এতে সম্মত হতে হবে।

এয়ার ফোর্স ওয়ানে চড়ে আলাস্কায় যাওয়ার পথে ট্রাম্প বলেছিলেন, তিনি এই বৈঠকে পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে ‘অনেক জীবন বাঁচাতে’ চান এবং ভবিষ্যতে যুদ্ধবিরতির আশা প্রকাশ করেন। 

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, বলতে গেলে বেশিরভাগ বিষয়েই। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখনও পৌঁছাতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও একই ধরনের মন্তব্য করে বলেন, সম্মেলনটি পরস্পরের প্রতি সম্মানের একটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি উভয় নেতার মধ্যে আন্তরিক আলোচনার কথা উল্লেখ করেন।

ট্রাম্প ‘হ্যানিটি’তে বলেন, তিনি এবং পুতিন অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেছেন এবং তিনি মনে করেন পুতিন এই সমস্যার সমাধান করতে চান। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘চুক্তি করার’ পরামর্শ দেবেন বলেও উল্লেখ করেন। ট্রাম্প বলেন, ইউক্রেন একটি বড় যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে লড়ছে। আমরা চুক্তির কাছাকাছি, তবে আমি এটিকে ৫০-৫০ বলব, কারণ অনেক কিছুই ঘটে যেতে পারে। তবে পুতিন এই সমস্যার সমাধান করতে চান। এই যুদ্ধটি কখনোই হওয়া উচিত ছিলো না।

ট্রাম্প জানান, তাকে হাজার হাজার বন্দীর তালিকা সম্বলিত একটি বই দেওয়া হয়েছে, যারা মুক্তি পেতে পারে। তিনি যুদ্ধের সমাপ্তির গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, যদি আমরা এটি সমাধান করতে পারি, তবে এটি হবে একটি বড় দিন, কারণ আমরা অনেক জীবন বাঁচাতে পারবো।

শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ হিসেবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন। এই সম্মেলন ইউক্রেন যুদ্ধের অবসানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর