মডার্নার দূষিত টিকা নিয়ে জাপানে দুই মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৩:৫৯ পিএম

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্নার দূষিত করোনাভাইরাস টিকা নেয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। খবর জাপান টাইমসের।

শনিবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। দূষণ খুঁজে পাওয়ার পর মডার্নার বিপুল পরিমাণ টিকা স্থগিত করার কয়েকদিন পর এই ঘটনা ঘটলো। 

এক বিবৃতিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্না টিকার দ্বিতীয় ডোজ নেয়ার কয়েকদিনের মধ্যে মৃত্যু হয়েছে ৩০-র কোঠায় থাকা ওই দুই ব্যক্তির। বৃহস্পতিবার স্থগিত হওয়া ওই টিকাগুলো থেকে এক ডোজ করে নিয়েছিলেন উভয় ব্যক্তি। তবে তাদের মৃত্যুর কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।

জাপানের ৮৬৩টি টিকা কেন্দ্রে ১.৬৩ মিলিয়ন মডার্না টিকা ডোজ পাঠানো হয়। কিন্তু এর এক সপ্তাহ আগে মডার্না টিকার স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যাল জানতে পারে যে কিছু ভাইলের মধ্যে দূষণ ঘটেছে। এরপরও এই বিপুল পরিমাণ ডোজ দিয়ে টিকাকরণ স্থগিত করা হয়।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রগুলোর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই দূষিত পদার্থটি ধাতব কণা হয়ে থাকতে পারে।


একাত্তর/এআর

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর