জাতিসংঘে ভারতকে নিশানা করলেন শেহবাজ, জবাব দিলো দিল্লিও

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে যথারীতি ভারতকে নিশানা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি দাবি করেন ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে তার দেশ জয়ী হয়েছে। পাশাপাশি ভারতীয় যুদ্ধবিমান ধুলোয় মিশিয়ে দেয়া এবং হিন্দুত্ববাদী উগ্রবাদ নিয়েও কথা বলেন তিন। শেহবাজের এমন বক্তব্যের প্রতিবাদে ক্ষোভ জানাতেও দেরি করেনি ভারত। তীব্র ভাষায় সেই ক্ষোভের কথা জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার জাতিসংঘের ৮০ সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। জাতিসংঘে দেয়া শেহবাজের ভাষণে বেশিরভাগ অংশই জুড়েই ছিল পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক সংঘাত নিয়ে।

শেহবাজ শরীফ বলেন, এপ্রিলে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তান ভারতকে সূক্ষ্ম তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালায়। ভারতের হামলার জবাবে পাকিস্তান হামলা চালায় জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে।

ভারত রাজনৈতিক খেলা খেলেছে বলেও জাতিসংঘে অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া হিন্দুত্ববাদকে পাকিস্তান পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখে বলে জানান তিনি।

ভারতের হামলার জবাবে পাকিস্তান হামলা চালায় জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। ভারতের আগ্রাসনের জবাবে তাদের সাতটি বিমান ভূপাতিত করা হয় বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত আমাদের এ জবাব কখনো ভুলবে না।

এছাড়া সিন্ধু নদ চুক্তি লঙ্ঘনকে পাকিস্তান যুদ্ধ হিসেবে বিবেচনা করবে বলেও মন্তব্য করেন শেহবাজ। ভারত রাজনৈতিক খেলা খেলেছে বলেও জাতিসংঘে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রী। এগুলোর পাশাপাশি ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব ও পাকিস্তানের বন্যা নিয়েও কথা বলেন শেহবাজ।

পাকিস্তান ও ভারতের মধ্যে এ সংঘাত থামাতে ট্রাম্প এগিয়ে আসেন এবং সংঘাত থামান বলে জাতিসংঘে বলেন শেহবাজ। এর কৃতজ্ঞতা স্বরূপ ট্রাম্পকে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। এছাড়া ওই উত্তেজনার সময় যেসব দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শেহবাজ শরিফের ভাষণের কয়েক ঘণ্টা পর জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সচিব পেটাল গাহলট ইসলামাবাদের বিরুদ্ধে 'অযৌক্তিক নাটকীয়তা' এবং 'সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার' অভিযোগ আনেন। গাহলট বলেন, যদি ধ্বংসপ্রাপ্ত রানওয়ে এবং পুড়ে যাওয়া হ্যাঙ্গারগুলোকে বিজয়ের মতো দেখায়, যেমনটি প্রধানমন্ত্রী (শেহবাজ) দাবি করেছেন, তাহলে পাকিস্তান তা উপভোগ করতে পারে।

ভারতের কূটনীতিক পাকিস্তানকে কয়েক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশটির বিরুদ্ধে 'সন্ত্রাসবাদ মোতায়েন এবং রপ্তানি' করার অভিযোগ আনেন।

জাতিসংঘে ভারতের প্রতিনিধি আরও বলেন, মিস্টার প্রেসিডেন্ট, সন্ত্রাসবাদ মোতায়েনের এবং রপ্তানির ঐতিহ্যে দীর্ঘদিন ধরে নিমজ্জিত একটি দেশ এই লক্ষ্যে সবচেয়ে হাস্যকর বর্ণনা প্রচার করতে লজ্জা পায় না। মনে রাখবেন যে তারা এক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল, এমনকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে অংশীদার হওয়ার ভান করার সময়, তার মন্ত্রিরা সম্প্রতি স্বীকার করেছেন যে তারা কয়েক দশক ধরে সন্ত্রাসী শিবির পরিচালনা করে আসছে।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর