ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ওই হামলার ফলে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

কিয়েভের জ্বালানিমন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। রাশিয়ার এসব হামলায় ইউক্রেনের প্রধান জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে ইউক্রেনে তাপবিভ্রাটের ঝুঁকি রয়েছে। কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে, রাশিয়ার আক্রমণের ফলে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়া আবারো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। ফলে, ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

তবে কোথায় বা কোন অঞ্চলে এই হামলা চালানো হচ্ছে, তা নির্দিষ্ট করেননি তিনি।

রাশিয়া প্রায় চার বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

রাশিয়ার একের পর এক এই হামলার ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।

রাশিয়া সর্বশেষ যেখানে হামলা চালিয়েছে, সেই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ ওডেসায় জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে।

তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর