ইউক্রেনে জাপোরিঝিয়ার দুটি জনপদ দখলে নেয়ার দাবি রাশিয়ার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

রাশিয়া দাবি করেছে যে তাদের বাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে ঢুকে পড়েছে এবং পুরো অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে একটি বড় অভিযানের অংশ হিসেবে দুটি জনপদ দখল করেছে। এই বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, তাদের সেনারা মালা টকমচকা এবং রিভনোপিল্যা দখল করেছে। মস্কোর দাবি অনুসারে, এই অগ্রগতির ফলে দক্ষিণের কৌশলগত শহর হুলিয়াইপোল এবং ওরিখিভ রুশ বাহিনীর সাঁড়াশি আক্রমণের  লক্ষ‍্যবস্তু হবার ঝুঁকিতে পড়েছে। বিগত ছয় সপ্তাহে, রুশ বাহিনী ওই অঞ্চলে অপেক্ষাকৃত বিস্তৃত ফ্রন্ট ধরে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে গেছে।

তুলনামূলকভাবে ছোট সেনাবাহিনী নিয়ে ইউক্রেন এই মুহূর্তে দনেৎস্ক অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি রুশ ইউনিটের তীব্র আর্টিলারি ও ড্রোন হামলার মুখে বাকি ফ্রন্টগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে  কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইউক্রেনের সেনা কমান্ডাররা জানিয়েছেন, হাজার হাজার ড্রোন আকাশপথে নজর রাখলেও, বহু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক অবস্থান ধরে রাখার জন্য তাদের কাছে পর্যাপ্ত সেনা নেই।

বর্তমানে ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ বা ১,১৫,৪৭৬ বর্গ কিলোমিটার অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। মস্কোর মূল লক্ষ্য হল দনেৎস্ক ও লুহানস্কসহ পুরো দোনবাস এবং খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া। রাশিয়া দাবি করছে, তারা জাপোরিঝিয়া অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করে, তবে ইউক্রেন এখনও সাত হাজার বর্গ কিলোমিটার এলাকা ধরে রেখেছে, যার মধ্যে প্রাক-যুদ্ধকালীন সাত লক্ষের বেশি জনসংখ্যার জাপোরিঝিয়া শহরটি অন্তর্ভুক্ত।

একাত্তর/এসি
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর