ট্রাম্পের বিতর্কিত ক্ষমা, হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে মুক্তি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর মাদক পাচার মামলায় দণ্ডিত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার পশ্চিম ভার্জিনিয়ার হ্যাজেলটনে উচ্চ-নিরাপত্তার কারাগার থেকে হার্নান্দেজকে মুক্তি দেওয়া হয়।

এই ক্ষমার সিদ্ধান্ত আন্তর্জাতিক নীতি এবং হন্ডুরাসের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সরাসরি প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

ন্যাশনাল পার্টির সদস্য হার্নান্দেজ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। ২০২৩ সালের মার্চ মাসে নিউইয়র্কের একটি আদালত তাকে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি করার ষড়যন্ত্র এবং মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করে। এই অপরাধে তাকে ৪৫ বছরের কারাদণ্ড এবং আট মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল।

কারাদণ্ডের কয়েক মাস পরই গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ স্যোসালে হার্নান্দেজকে ক্ষমা করার ঘোষণা দেন এবং জানান, হার্নান্দেজ খুব ‘কঠোর ও অন্যায্য’ বিচারের শিকার।  মঙ্গলবার হার্নান্দেজের স্ত্রী আনা গার্সিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং নিশ্চিত করেন তার স্বামী এখন মুক্ত।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প এই ক্ষমার পক্ষে যুক্তি দেন। তিনি দাবি করেন, হার্নান্দেজের বিরুদ্ধে তদন্তটি ছিল তার পূর্বসূরি বাইডেন প্রশাসনের সাজানো বিচার। ট্রাম্প বলেন, তারা মূলত বলেছে হার্নান্ডেজ মাদক ব্যবসায়ী, কারণ তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

হার্নান্দেজের মুক্তি এমন এক সময়ে ঘটল যখন হন্ডুরাস নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি টেকনিক্যাল টাই অবস্থায় রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত, ডানপন্থী প্রার্থী নাসরি আসফুরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মধ্যপন্থী দলের সাবেক টিভি হোস্ট সালভাদর নাসরাল্লা থেকে মাত্র ৫১৫ ভোটে এগিয়ে ছিলেন।

ট্রাম্প প্রকাশ্যে এই নির্বাচনে হস্তক্ষেপ করেছেন। শুক্রবার তিনি নাসরাল্লার সমালোচনা করে লেখেন, তিনি একজন প্রায় কমিউনিস্ট। অন্যদিকে, তিনি আসফুরাকে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত করেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রচারণার জন্য তার প্রশংসা করেন।

নির্বাচনে জয়ী হলে নাসরাল্লা ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করেছেন।
ট্রাম্প প্রশাসন বামপন্থী মাদুরোর পুনঃনির্বাচনকে অবৈধ বলে বাতিল করে তাঁকে মাদকচক্রের নেতা হিসেবে অভিযুক্ত করে। তাদের দাবি, মাদক পাচার মোকাবিলায় ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে। যদিও কিছু বিশ্লেষক মনে করেন, এ পদক্ষেপগুলো লাতিনের নেতাদের ওপর চাপ সৃষ্টির কৌশল।

উল্লেখ্য, হন্ডুরাসের বর্তমানে প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো কিউবা ও ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছেন, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সহযোগিতা বজায় রেখেছেন। 

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর