দিল্লিতে পুতিন যে রুমে থাকছেন, তার প্রতি রাতের খরচ কত?

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দু'দিনের ভারত সফর ঘিরে নিরাপত্তা সংস্থা এবং সংবাদমাধ্যম- উভয়েরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেল। বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন দিল্লিতে পা রাখার আগেই তাঁর পুরো নিরাপত্তা দল আগেই হোটেলে পৌঁছে যায়। 

বর্তমানে হোটেলটি কড়া নজরদারির আওতায় রয়েছে। সব রুম বুক করা হয়েছে, সব করিডোরে বসেছে ব্যারিকেড এবং প্রবেশপথগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একাধিক নিরাপত্তা সংস্থা হোটেল জুড়ে গ্রিড, অ্যাক্সেস কন্ট্রোল এবং র‌্যাপিড রেসপন্স টিম স্থাপন করেছে, যাতে সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়।

যে রুমে থাকবেন পুতিন

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে প্রেসিডেন্ট পুতিন আইটিসি মৌর্য হোটেলের সবচেয়ে বিলাসবহুল রুম, 'চাণক্য স্যুট'-এ অবস্থান করবেন, যা প্রায়শই বিলাসবহুল 'চন্দ্রগুপ্ত স্যুট'-এর সাথে তুলনীয়। এই রুমটি বহু বছর ধরে বহু বিশ্বনেতাকে আতিথেয়তা দিয়ে আসছে। ৪,৬০০ বর্গফুট আয়তনের এই স্যুটটি ঐতিহ্য ও বিলাসিতার এক অনন্য মিশ্রণ। প্রতি রাতের ভাড়া প্রায় ৮-১০ লাখ রুপি বলে অনুমান করা হয়।

স্যুটের অভ্যন্তর ও সুবিধা

স্যুটের অভ্যন্তরীণ সজ্জায় রয়েছে কমনীয়তা এবং আভিজাত্যের সংমিশ্রণ। এতে রয়েছে সিল্ক-প্যানেলযুক্ত দেয়াল, গাঢ় কাঠের মেঝে এবং মূল্যবান শিল্পকর্ম, যার মধ্যে প্রখ্যাত শিল্পী ত্যাব মেহতার কাজ এবং ভারতের প্রাচীন অর্থশাস্ত্র দ্বারা অনুপ্রাণিত চিত্রগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

খাবারের পরিবেশনাও অত্যন্ত রুচিশীল, যেখানে ভিলেরয় ও বক ক্রোকারিজ এবং ক্রিস্টাল ডি প্যারিস গ্লাসওয়্যার ব্যবহার করা হয়। চাণক্য স্যুটের প্রধান সুবিধাগুলো হলো- মাস্টার বেডরুম এবং একটি ওয়াক-ইন ক্লোজেট, ব্যক্তিগত স্টিম রুম ও সনা, সম্পূর্ণ সজ্জিত জিম, বিশাল অভ্যর্থনা এবং বসার জায়গা, ১২-সিটের ডাইনিং রুম, অতিথি কক্ষ, অধ্যয়ন কক্ষ এবং অফিসের জায়গা। 

নিরাপত্তা ও আতিথেয়তা

প্রেসিডেন্ট পুতিনের মতো হাই-প্রোফাইল অতিথিদের জন্য আইটিসি মৌর্য কেবল বিলাসবহুলতার সীমাই অতিক্রম করে না, সর্বোচ্চ নিরাপত্তাও নিশ্চিত করে। করিডোর এবং প্রবেশপথগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং বিশেষ কমান্ডোরা প্রস্তুত থাকে, যার ফলে হোটেলটি একটি দুর্গে পরিণত হয়। এ কারণেই আন্তর্জাতিক নেতাদের অনেকের কাছেই দিল্লি সফরের সময় এই হোটেলটি বেছে নেন। 

এআরএস
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর