জাপানে করোনার 'মিউ' ধরণ শনাক্ত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৩ পিএম

চলতি বছরের জানুয়ারি মাসে কলম্বিয়ায় প্রথমবারের মতো চিহ্নিত হয় করোনাভাইরাসের 'মিউ' ধরণটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) জানিয়েছে, নতুন এ ধরণটি পর্যবেক্ষণ করছে তারা। এদিকে করোনার নতুন এই ধরণটির প্রথম সংক্রমণ পাওয়া গেছে জাপানে। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাপান টাইমস জানিয়েছে, দুটি বিমানবন্দরের কোয়ারেন্টিন স্টেশনে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফলাফল আসা দুই ভ্রমণকারী মিউ ধরণের ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে জুন মাসের শেষ দিকে নারিতা বিমানবন্দরে আসা ৪০ বছর বয়সী একজন নারী এবং জুলাই মাসের শুরুতে ব্রিটেন থেকে হানেদা বিমানবন্দরে আসা ৬০ বছর বয়সী আরেক নারীও মিউ ধরণের ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সে সময় ওই দুই ভ্রমণকারীর নমুনা সংগ্রহ করে এর জিনগত মানচিত্র তৈরি করা হয় এবং তারা সেটা পরীক্ষা করে দেখেছেন।

জাপানের জাতীয় সংক্রামক ব্যাধি ইন্সটিটিউটের মহাপরিচালক ওয়াকিতা তাকাজি বলেছেন, ভাইরাসের নানারকম ধরণ চিহ্নিত করা হচ্ছে, তবে অন্যগুলোর চেয়ে বেশি মাত্রায় যেগুলো সংক্রামক, সেদিকে নজর দেওয়া উচিত।

তবে দেশটিতে মিউ ধরণের সর্বশেষ পরিস্থিতি কি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আইডা পরবর্তী বন্যায় চার রাজ্যে ৪৬ মৃত্যু

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ডব্লিওএইচও'র মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে জানানো হয়, বৈজ্ঞানিকভাবে 'মিউ' ধরণটি বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে 'ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মিউ ধরনের ভাইরাসের রূপান্তরিত আকার রয়েছে, টিকার সুরক্ষা ফাঁকি দেয়ার সম্ভাবনা যেটার আছে।

দক্ষিণ আমেরিকা ও ইউরোপে এই ধরনের ভাইরাসের খোঁজ পাওয়া গেছে।


একাত্তর/আরবিএস  

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে...
ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
গাজায় ত্রাণ প্রবেশে অবরোধের কারণে সেখানে মানবসৃষ্ট গণদুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস।
জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর