বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে গেলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদানের পর এই প্রথম সংস্থাটির বাইরে গেল দেশটি।

বিবিসির খবরে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ডব্লিউএইচও ব্যর্থ হয়েছে এবং সংস্থাটি নির্দিষ্ট কিছু সদস্য রাষ্ট্রের রাজনৈতিক প্রভাবে প্রভাবিত।

মার্কিন সিনেটর মার্কো রুবিও এবং রবার্ট এফ কেনেডি জুনিয়র এক যৌথ বিবৃতিতে বলেন, কোভিড-১৯ মহামারির সময় সংস্থাটির ‘ব্যর্থতার’ কারণেই এই প্রত্যাহার। তারা আরও জানান, এখন থেকে ডব্লিউএইচও-তে যুক্তরাষ্ট্রের সব ধরনের অর্থায়ন বন্ধ থাকবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, আইনি কিছু প্রক্রিয়া বাকি থাকলেও কার্যত এখন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে না।

তিনি বলেন, আমরা চাই বিশ্বের প্রতিটি দেশের মতো যুক্তরাষ্ট্রও এই সংস্থার পূর্ণ অংশীদার হিসেবে থাকুক। কারণ স্বাস্থ্য এমন একটি বিষয় যা কোনো সীমানা বা ভূখণ্ড মানে না।

ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হওয়ায় উদ্ভূত ঘাটতি মেটাতে সংস্থাটি ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে বাজেট সংকুচিত করেছে।

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর