মেক্সিকোর প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের মাঝেই শক্তিশালী ভূমিকম্প, নিহত দুই

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

নতুন বছরের প্রথম সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউম। ঠিক সেই মুহূর্তেই ৬ দশমিক ৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চল। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রেসিডেন্ট শাইনবাউম যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখনই ভূকম্পন অনুভূত হয়। কম্পন শুরু হতেই কনফারেন্স রুমে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্টসহ সবাই দ্রুত কক্ষ ত্যাগ করেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর প্রেসিডেন্ট পুনরায় সংবাদ সম্মেলনে ফিরে আসেন এবং দেশবাসীকে শান্ত থাকার পরামর্শ দেন।

মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের পর্যটন শহর আকাপুলকোর কাছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৪২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৪ দশমিক ৭।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন স্থানে ভূমিধস, গ্যাস পাইপলাইন লিক এবং ঘরবাড়ি ও সরকারি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী মেক্সিকো সিটিসহ পপাশের রাজ্যগুলোতেও সতর্কতা সংকেত বেজে উঠলে হাজার হাজার মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে।

মেক্সিকো বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটির ইতিহাসে ১৯৮৫ সালের ভূমিকম্প ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে প্রায় ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। এছাড়া ২০১৭ সালে ৭ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে মেক্সিকো সিটিতে ভবন ধসে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউম নাগরিকদের সবসময় সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজনের জন্য ‘লাইফ ব্যাকপ্যাক’ (প্রয়োজনীয় সরঞ্জামসহ ব্যাগ) প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন।

এআরএস
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর