খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক পালন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:১০ পিএম

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব এনে সমবেদনা জানিয়েছে ভারতের রাজ‍্যসভার আইনপ্রণেতারা। 

বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশনের প্রথমদিনে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদীসহ অন্যরা নীরবতা পালন করেন।

এর আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ সময় সবার নাম উচ্চারণ করা হয়। এরপর আইনপ্রণেতারা দাঁড়িয়ে তাদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতৃত্বের জন্য পরিচিত খালেদা জিয়া গেলো ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তায় নিয়ে ঢাকায় আসেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে জয়শঙ্কর লেখেন, আমাদের অংশীদারত্বের উন্নয়নে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ পথ দেখাবে বলে আশা করছি। এছাড়া দুই জানুয়ারি চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নেওয়ার অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।

একই সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

খালেদা জিয়া শেষকৃত্যে ভারতের পাশাপাশি পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্য দেশের প্রতিনিধিরা এসেছিলেন।

একাত্তর/এসি
বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ পদক দেওয়া কানাডিয় মানবাধিকার সংস্থা কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের (সিএইআরআইও) প্রতিষ্ঠাতা প্রধান যোশে ম্যারিও গুইলোম্বাকে (৬৪)...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর