মাসুদ আখুন্দকে প্রধান করে আফগান সরকার ঘোষণা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৬ এএম

অবশেষে আফগান সরকার গঠনের ঘোষণা দিলো তালেবান। প্রাথমিকভাবে সরকারের ঊর্ধ্বতন কয়েকজন নেতার নাম ঘোষণা করা হয়েছে।

সরকারে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। নতুন এ আফগান প্রধানমন্ত্রী নাম জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় থাকলেও বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি তালেবানরা। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নতুন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করেন। সরকারের নেতৃত্বে থাকা সবাই ভারপ্রাপ্ত হিসাবে কাজ করবেন বলে জানিয়েছেন জাবিউল্লাহ।

এদিকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি দেরাদরের নাম বারবার শোনা গেলেও, নতুন সরকারের উপ-প্রধান হিসাবে কাজ করবেন তিনি।

এছাড়া অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সরকারে আছেন সররাজউদ্দিন হাক্কানি, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লা ইয়াকুব এবং পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকছেন আমির খান মুত্তাকি।

প্রায় আড়াই দশক আগে মোল্লা ওমরের নেতৃত্বে আফগানিস্তানের ক্ষমতা এসেছিল তালেবানরা। কিন্তু সে সময় মাত্র পাঁচ বছরের মাথায় মার্কিন ও ন্যাটো সেনাদের কাছে ক্ষমতা হারায় তারা।

ঠিক দুই দশক পর পশ্চিমা সেনারা আফগানিস্তান ছেড়ে যেতেই আবার দেশটির ক্ষমতা দখল করে তালেবানরা। সংগঠনের প্রতিষ্ঠাতা সেই প্রয়াত মোল্লা ওমরের সহযোগী মোল্লা হাসান আখুন্দকের নেতৃত্বেই গঠিত হলো নতুন আফগান সরকার।  

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, আফগান সরকার গঠনের প্রস্তুতি প্রায় শেষ। যে কোনো সময় ঘোষণা আসতে পারে।

কিন্তু শেষ পর্যন্ত শনিবারও (৫ সেপ্টেম্বর) সরকার গঠনের ঘোষণা দিতে পারেনি তালেবান। সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, সরকার ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মোল্লা বেরাদর নন তালেবান সরকার প্রধান হাসান আখুন্দ

image


এরইমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে আফগানিস্তানের রাজধানী কাবুলের জনজীবন। কাবুলের বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। এতে বিদেশিদের সাহায্য আবারও পৌঁছাতে শুরু করেছে কাবুলে। সেই সঙ্গে চালু হয়েছে অভ্যন্তরীন ফ্লাইটও। 

রাজধানী কাবুল এখন সরগরম তালেবান নেতাদের আনাগোনায়। তবে নতুন সরকারের নেতৃত্বে গোষ্ঠীটির সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গণি দেরাদরের নাম আসলেও শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে বেছে নিলো তালেবান। 


একাত্তর/আরবিএস  

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর