মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তা প্রধান

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।

সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে মিন অং হ্লাইং ২০২১ সালে নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে উৎখাত করেন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই নেত্রীকে আটক করা হয় এবং এর পর থেকেই দেশজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়।

পাঁচ বছর ধরে একচ্ছত্র শাসনের পর তিনি একটি নির্বাচন আয়োজন করেন, যা গেলো জানুয়ারিতে শেষ হয়। ওই নির্বাচনে সু চির দলকে অংশ নিতে দেওয়া হয়নি এবং সামরিকপন্থী বেসামরিক মিত্রদের সহজ জয়ে মিনকে প্রেসিডেন্ট পদে বসানো হয়।

নেইপিদো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং আজ শপথ পাঠ শেষে দেওয়া ভাষণে বলেন, ‘মিয়ানমার আবার গণতন্ত্রের পথে ফিরেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগোচ্ছে।’

সামরিক শাসনের ‘নতুন রূপ’

গণতন্ত্রপন্থী পর্যবেক্ষকরা এই পরিবর্তনকে সামরিক শাসনের একটি নতুন মোড়ক হিসেবে দেখছেন।

শুক্রবার শপথ নেওয়া ৩০ জন মন্ত্রীর মধ্যে দুই-তৃতীয়াংশই বর্তমান বা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এদের অনেকেই অভ্যুত্থান-পরবর্তী জান্তা সরকারের অংশ ছিলেন এবং ১০ জনের বেশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

শপথ অনুষ্ঠানের আগে রাজধানী নেইপিদোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়; হোটেলগুলোতে বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন এবং পার্লামেন্ট এলাকায় একাধিক চেকপোস্ট বসানো হয়।

শপথের আগে সু চির প্রশাসনের কিছু রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে এবং অভ্যুত্থানের প্রতিবাদে চাকরি ছেড়ে দেওয়া সরকারি কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে।

তবে সমালোচকরা এসব পদক্ষেপকে ‘প্রতীকী’ বলে উড়িয়ে দিয়েছেন।

মিন অং হ্লাইং বলেছেন, তার সরকার ‘সামাজিক পুনর্মিলন, ন্যায়বিচার ও শান্তির জন্য উপযুক্ত সাধারণ ক্ষমা ঘোষণা করবে।’

তবে তিনি সু চির প্রসঙ্গ উল্লেখ করেননি। তিনি এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিবেচিত অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন।

অভ্যুত্থানের পর থেকে আরও ২২ হাজারের বেশি মানুষ কারাগারে বন্দি রয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স।

আন্তর্জাতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা

জান্তা সরকার এই নির্বাচনকে ‘জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া’ এবং গৃহযুদ্ধে পুনর্মিলনের সুযোগ হিসেবে তুলে ধরছে।

মিয়ানমারের এই শাসকগোষ্ঠী আন্তর্জাতিকভাবে অনেক দেশের কাছে একঘরে হয়ে আছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাধ্যমে তারা বৈধতার আবরণ তৈরি করে বিদেশি বিনিয়োগসহ আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াতে চায়।

মিন অং হ্লাইং বলেন, তার সরকার আসিয়ানের সঙ্গে ‘স্বাভাবিক সম্পর্ক পুনঃস্থাপনে’ কাজ করবে, যে জোটটি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারকে কার্যত দূরে রেখেছে।

আজ এ শপথ অনুষ্ঠানে চীন, ভারত ও থাইল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মিন অং হ্লাইংকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনে সবচেয়ে বড় সমর্থক ছিল চীন এবং এখন বেইজিংয়ের সঙ্গে স্থগিত অবকাঠামো প্রকল্পগুলো পুনরুজ্জীবিত করার আলোচনা চলছে।

স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়ই মিয়ানমারে সামরিক শাসন বিরাজ করছে। ২০১১ সালে শুরু হওয়া এক দশকের গণতান্ত্রিক পর্বে সামরিক বাহিনী কিছুটা ক্ষমতা ছাড়লেও ২০২০ সালের নির্বাচনে সু চির দলের বিপুল বিজয়ের পর নিজেদের প্রভাব কমে যাওয়ার আশঙ্কায় তারা আবার ক্ষমতা দখল করে।

আরবিএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর