রাশিয়ার এলব্রাসে পাঁচ পর্বতারোহীর মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৮ পিএম

রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ১৯ জন পর্বতারোহীর একটি দল মাটি থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বাকি ১৪ জনকে নীচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বাতাস, ঝাপসা দৃশ্যমানতা ও শূণ্যের নিচে থাকা  তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে

আয়োজক সংস্থা 'এলব্রাস ডট গাইড'জানিয়েছে, দুর্ঘটনার সময় পর্বতারোহীদের সাথে চারজন পেশাদার গাইড ছিল বলে জানিয়েছে 

আরও পড়ুন: ওসির কক্ষে হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও প্রকাশ্যে

সংস্থাটি আরও জানায়, পর্বত আরোহনের সময় একজন আরোহী অসুস্থ বোধ করলে সে একজন গাইডের সাথে ফিরে যায়। পরে ওই আরোহী গাইডের বাহুতে মৃত্যুবরণ করে। বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে ঝড়ের কবলে পড়ে। 

মৃত পাঁচজনের মধ্যে দুজন পর্বতারোহী ঠান্ডায় জমে মারা যান। গাইডের সাথে নিচে নামার পর মৃত্যু হয় আরেকজনের। অন্য দুইজন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করা হবে। এলব্রাস পর্বত আরোহনের সময় আয়োজক সংস্থাটি নিরাপত্তা ও নিয়ম মেনেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  


একাত্তর/আরবিএস   

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর