কঙ্গো থেকে শান্তিরক্ষী প্রত্যাহারে জাতিসংঘের প্রস্তুতি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর দাবি মেনে চলতি মাসের শেষ দিকে দেশটি থেকে ধীরে ধীরে শান্তিরক্ষীদের প্রত্যাহার শুরু করবে বলে আশা করা হচ্ছে।

পূর্ব কঙ্গোতে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ সত্ত্বেও মঙ্গলবার শান্তিরক্ষীদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতিসংঘ। খবর এএফপি’র।

সংঘর্ষে বিধ্বস্ত ও চরম দরিদ্র এ দেশটিতে বুধবার উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন দেশটিতে একইসঙ্গে মনুস্কো নামে পরিচিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বার্ষিক ম্যান্ডেটের মেয়াদ শেষ হবে।

একটি অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতি সত্ত্বেও গত কয়েক মাস ধরেই কঙ্গো সরকার ২০২৪ সালের শেষের পরিবর্তে ২০২৩ সালের শেষদিকেই জাতিসংঘ শান্তিরক্ষীদের ‘দ্রুত’ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। সশস্ত্র গোষ্ঠী এবং মিলিশিয়াদের হাত থেকে বেসামরিকদের রক্ষা করতে জাতিসংঘের বাহিনী অকার্যকর ভূমিকা পালন করছে বলে মনে করে দেশটি। গত তিন দশক ধরে পূর্ব কঙ্গোকে সংঘাতে জর্জরিত করে চলেছে তারা।

এই অভিযোগ আফ্রিকার অন্যান্য দেশগুলো, বিশেষ করে মালির অভিযোগের অনুরূপ। দেশটিতে অবস্থিত জাতিসংঘের মিনুসমা মিশনকে তল্পিতল্পা গুটিয়ে মালি থেকে প্রস্থান করতে বলা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রসহ কাউন্সিলের বেশ কয়েকটি সদস্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মনস্কোকে সরিয়ে কঙ্গো বাহিনী দায়িত্ব পালনে প্রস্তুত কিনা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে।

আয়োজক দেশগুলোর অনুমোদন ছাড়া সেখানে জাতিসংঘের মিশনগুলো কাজ করতে পারে না। এতদসত্ত্বেও কঙ্গো থেকে নিরাপত্তা পরিষদকে চলে যেতে বারবার চাপ দিচ্ছে ডিআর কঙ্গোর সরকার।

এএফপি’র পাওয়া একটি খসড়া অনুসারে, কঙ্গোর দাবি মেনে মিশনটি সদলবলে চলে গেলেও দেশটিতে চলমান ‘সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ’ এবং ‘রুয়ান্ডা ও ডিআর কঙ্গোর মধ্যে উত্তেজনা’ বিষয়ে নজর রাখবে কাউন্সিল।

প্রত্যাশিত খসড়া প্রস্তাবটি মঙ্গলবার গৃহীত হলে কাউন্সিল নভেম্বরে কিনশাসা এবং মনস্কোর মধ্যে হওয়া একটি প্রত্যাহার পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে ‘ধীরে ধীরে, দায়িত্বশীল এবং টেকসই প্রত্যাহার শুরু করার’ সিদ্ধান্ত নেবে।

প্রথম ধাপে দক্ষিণ কিভু প্রদেশ থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার  অন্তর্ভুক্ত, যা ২০২৩ সালের শেষ নাগাদ থেকে শুরু করে ২০২৪ সালের এপ্রিলের শেষ নাগাদ শেষ হবে।

 

একাত্তর/জো
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন এখন এক নতুন এবং চরম শিখরে পৌঁছেছে। ওয়াশিংটন কর্তৃক জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর এই উত্তেজনা...
মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন যুদ্ধের দাবদাহ চরমে, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে এল এক অভাবনীয় ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরান থেকে পাততাড়ি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে চলমান যুদ্ধ এখন শেষের পথে এবং ওই অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু করলেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিজে থেকেই খুলে যাবে।...
গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর