তিন সপ্তাহের মধ্যে ইরান থেকে পাততাড়ি গুটাচ্ছে আমেরিকা

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন যুদ্ধের দাবদাহ চরমে, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে এল এক অভাবনীয় ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরান থেকে পাততাড়ি গুটাতে পারে মার্কিন বাহিনী। খবর রয়টার্সের।

‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্তি টানতে কোনো আনুষ্ঠানিক চুক্তিরও প্রয়োজন নেই বলে সোজা জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেছেন, চুক্তি হোক বা না হোক, যুদ্ধ থেকে বেরিয়ে যাবে আমেরিকা। তবে ট্রাম্পের এই ‘শান্তি বার্তার’ সমান্তরালে পারস্য উপসাগর জুড়ে চলছে ধ্বংসাত্মক তাণ্ডব।

ছবি: সংগৃহীত
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমরা খুব শিগগিরই ইরান ছাড়ছি, হয়তো দুই বা তিন সপ্তাহের মধ্যেই। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে জানিয়েছেন, তেহরানের নেতৃত্বের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং তারা যুদ্ধের ‘শেষ রেখা’ দেখতে পাচ্ছেন। তবে এই ঘোষণা এমন এক সময়ে এল যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র এবং নভেম্বরের মিডটার্ম নির্বাচন নিয়ে ট্রাম্প বেশ চাপে রয়েছেন। রয়টার্সের এক জরিপ বলছে, দুই-তৃতীয়াংশ আমেরিকানই এখন এই যুদ্ধ থেকে মুক্তি চায়।

ট্রাম্প যখন সেনা প্রত্যাহারের গল্প শোনাচ্ছেন, তখন বুধবার ভোরে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্রন্টে শুরু হয়েছে নারকীয় আক্রমণ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কারে ড্রোন হামলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। বাহরাইনের একটি শিল্প প্রতিষ্ঠানেও ইরানি হামলার খবর পাওয়া গেছে।

ছবি: সংগৃহীত
সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি এসেছে কাতার থেকে; তাদের জলসীমায় কাতার-এনার্জির একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ মিসাইল সরাসরি আঘাত হেনেছে। যদিও কোনো হতাহতের খবর মেলেনি, তবে সমুদ্রের নীল জল এখন বারুদের গন্ধে ভারী।

তেহরানের আকাশে বুধবার ভোরেও শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। মার্কিন-ইসরাইলি বিমান হামলায় ইরানের প্রধান প্যাসেঞ্জার টার্মিনাল ‘শহীদ হাকানি পোর্ট’ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে ইসরাইলের কেন্দ্রস্থলে রকেট বৃষ্টি ঝরিয়েছে ইরান।

ছবি: সংগৃহীত
প্রথমবার ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ এবং ইরান যৌথভাবে ইসরাইলে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে। লেবাননের বৈরুতে ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যার মধ্যে তিন ইন্দোনেশীয় শান্তিরক্ষীও রয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ ইন্দোনেশিয়া জাতিসংঘের তদন্ত দাবি করছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক নজিরবিহীন হুমকি দিয়ে জানিয়েছে, বুধবার রাত ৮টা থেকে তারা অ্যাপল, গুগল, মাইক্রোসফট এবং টেসলার মতো ১৮টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হামলা চালাবে। তাদের দাবি, এই কোম্পানিগুলোই ইরানি নেতাদের অবস্থান শনাক্ত করে ‘টার্গেটেড কিলিং’-এ সহায়তা করছে।

ছবি: সংগৃহীত
ট্রাম্পের যুদ্ধ থেকে সরে আসার ইঙ্গিতে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৩ শতাংশ কমে গেছে। তবে মিত্রদের ওপর ট্রাম্পের ক্ষোভ কমেনি। নেটো সদস্য ব্রিটেন ও ফ্রান্স এই যুদ্ধে যথেষ্ট সহায়তা করেনি বলে অভিযোগ তুলেছেন রুবিও। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যুদ্ধ শেষ হলে নেটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে খতিয়ে দেখা হবে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ট্রাম্পের মুখে বিদায়ের সুর, অন্যদিকে রণক্ষেত্রে মিসাইল আর ড্রোনদের উন্মাদনা। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণই হয়তো বলে দেবে, এই আগুনের খেলা কি সত্যিই থামবে, নাকি এটি শুধু এক বিশাল ঝড়ের পূর্বাভাস।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর