দক্ষিণ আফ্রিকায় সংখ্যাগরিষ্ঠতা হারালো ম্যান্ডেলার দল

আপডেট : ০১ জুন ২০২৪, ০৯:৫২ পিএম

দক্ষিণ আফ্রিকার সংসদের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। 

৩০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পতন ঘটায় দলটি। এরপর দেশটিতে যতবার সংসদ নির্বাচন হয়েছে ততবারই তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। খবর আল-জাজিরা’র।

তবে, বেকারত্ব, দরিদ্রতা, অবকাঠামোর অবনতিসহ নানা কারণে এএনসির প্রতি সাধারণ মানুষের সমর্থন কমে ধীরে ধীরে কমে গেছে, যার ফলাফল পাওয়া গেছে এবারের নির্বাচনে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে এএনসি ৪০ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে অনেক কম।

নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন। তবে এএনসির ৫০ শতাংশ বা তার বেশি ভোট পাওয়ার সম্ভাবনা নেই।

নির্বাচনের শুরুতে কমিশন জানিয়েছিল রোববার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। তবে তা এর আগেই হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ম্যান্ডেলার দল সংখ্যাগরিষ্ঠতা হারালেও তাদের নেতৃত্বেই দেশটিতে সরকার গঠিত হবে। তবে সরকার গঠন করতে হলে অন্য দলের সঙ্গে তাদের জোট গড়তে হবে। এছাড়া সিরিল রামাফোসাই দ্বিতীয় ও শেষবারের মতো প্রেসিডেন্ট হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন শেষে সংসদ সদস্যরা দেশটির প্রেসিডেন্ট নির্বাচন করেন।

দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধীদলীয় নেতা জন স্টেনহুইসেন বলেছেন, দেশকে বাঁচাতে এএনসির সংখ্যাগরিষ্ঠতা ভাঙার প্রয়োজন ছিল। আমরা এটি করেছি।

জন স্টেনহুইসেনের দল ড্যামোক্র্যাটিক অ্যালায়েন্স (ডিএ) পার্টি ২১ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে জ্যাকব জুমার গঠিত নতুন দল এমকে পার্টি (এমকেপি) পেয়েছে ১৪ শতাংশ ভোট।

এক সময় এএনসিকে নেতৃত্ব দিয়েছিলেন জুমা। কিন্তু পরবর্তীতে তিনি নিজের দল গঠন করেন। বলা হচ্ছে, জুমার দল ১৪ শতাংশ ভোট পাওয়ার কারণেই মূলত এএনসি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আরেক দল ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) পেয়েছে মাত্র ৯ শতাংশ ভোট।

 

একাত্তর/জো
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন র‍্যাপার বলেন্দ্র শাহ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার নিজের সংসদীয় আসনেই বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এতে করে...
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি বর্তমানে দেশটির পরবর্তী 'সর্বোচ্চ নেতা' নির্বাচনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হিসেবে আবির্ভূত হয়েছেন। ৮৬...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর