প্রথা ভেঙে রিকশা নিয়ে ছুটছেন তরুণী

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১১:৪৯ পিএম

রিকশা চালানো যে শুধু পুরুষের কাজ না সেটাই সবার সামনে তুলে ধরেছেন জাপানের এক তরুণী। ২২ বছর বয়সী ইউকা আকিমোতো সমাজের তৈরি প্রথার দেয়াল ভেঙেছেন। রাজধানী টোকিওর রাস্তায় ছুটে চলেন নিজের রিকশা নিয়ে। তার মতো আরও অনেক নারী রিকশাচালক রয়েছেন জাপানে। আর তাদের মাসিক আয় অবাক করবে যে কাউকে।

গ্রীষ্মের প্রখর রোদে টোকিওর ব্যস্ত রাস্তায় দুই চাকার রিকশা নিয়ে ছুটে চলছেন ২২ বছরের জাপানি তরুণী আকিমোতো। টোকিওতে হাতেগোনা যে ক’জন রিকশাচালক রয়েছেন আকিমোতো তাদেরই একজন। শুধু রিকশা চালানো না, এর পাশাপাশি পর্যটকদের স্থানীয় সংস্কৃতি বুঝাতে সাহায্য করেন তিনি।

টোকিওর ডিজনিল্যান্ডে কাজের সুযোগ পেয়েছিলেন আকিমোতো। কিন্তু করোনা মহামারিতে সেখানে কাজের সুযোগ আর হয়নি। নতুন করে কাজের খোঁজ করেন তিনি। খুঁজে বের করেন রিকশা চালানোর কাজ।

চার মাসের কঠোর প্রশিক্ষণ ও পরিশ্রমের পর এ কাজে নিযুক্ত হয়েছেন তিনি। প্রশিক্ষণে শেখানো হয়েছে কীভাবে দুই চাকার রিকশায় ২৫০ কেজি ওজন নিয়ে টানতে হয়।

ইউকা বলেন, ‘গত আড়াই বছর ধরে বেশ আনন্দের সঙ্গে আমি রিকশা চালাই। প্রথমে আমার জন্য রিকশা চালানো অত্যন্ত কঠিন ছিলো। তবে হাল ছাড়িনি।’ 

ঐতিহ্যগতভাবে রিকশা চালানো পুরুষদের পেশা হলেও বর্তমানে এই পেশায় নারী চালকদের সংখ্যা বাড়ছে। টোকিওর রাস্তায় গত চার বছরে চারজন থেকে নারী রিকশা চালকের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। যা মোট রিকশা চালকদের ৩০ শতাংশ। নারীদের সম্পর্কে গড়পড়তা ধারণা ভাঙাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আকিমোতো।

এ বিষয়ে তিনি বলেন, ‘মানুষ মনে করে এটা শুধুমাত্র ছেলেদের কাজ। তবে আমি মনে করি মেয়েদের ক্যারিয়ারে উন্নতি করার জন্য এটি একটি দুর্দান্ত পেশা। আমি প্রতিদিন আনন্দের সঙ্গে কাজটি করি। সত্যি খুব চমৎকার একটি কাজ।’

আবহাওয়া যেমনই হোক না কেনো, আকিমোতো ও তার সহকর্মীরা প্রতিদিন গড়ে ২০ কিলোমিটার রিকশা চালান। তাই থাকতে হয় শারীরিক দৃঢ়তাও। এছাড়া একজন চালকের টোকিও সম্পর্কে জ্ঞান থাকতে হবে অগাধ। তাদের হতে হবে ব্যক্তিত্ব সম্পন্ন এবং স্পষ্টভাষী।

জনপ্রিয়তা বাড়ানোর জন্য পুরুষ রিকশা চালকদের মতো নারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। সবচেয়ে দক্ষ ও জনপ্রিয় চালক প্রতি মাসে গড়ে সাড়ে ৬ হাজার ডলারের বেশি আয় করেন, যা জাতীয় পর্যায়ের মাসিক মজুরির তিনগুণ।

 

একাত্তর/আরএ
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর