মিয়ানমারে শরণার্থী শিবিরে জান্তার আর্টিলারি হামলা, নিহত ২৯

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:২৩ পিএম

চীন সীমান্তবর্তী মিয়ানমারের একটি শরণার্থী শিবিরে আর্টিলারি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতের দিকে কাচিন রাজ্যে সীমান্ত শহর লাইজারের কাছে একটি শরণার্থী ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

মিয়ানমারে জান্তা শাসন শুরুর পর এটি ভয়াবহ হামলার মধ্যে একটি বলে মঙ্গলবার সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানায় বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, কাচিন রাজ্যে সোমবার মধ্যরাতের দিকে গোলাগুলি হয়। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) নিয়ন্ত্রিত সীমান্ত শহর লাইজারের একটি ঘাঁটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের শিবিরে আর্টিলারি আঘাত হানে। জান্তা প্রতিরোধ গোষ্ঠীটির সঙ্গে দীর্ঘদিন ধরেই মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।

মিয়ানমারভিত্তিক কাচিন মিডিয়া জানিয়েছে, সামরিক বাহিনীর আর্টিলারি হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। তবে রয়টার্স হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে জান্তা ও কেআইএ’র মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি।

মিয়ানমারের ঐক্য সরকারের মুখপাত্র কিয়াও জাও অভিযোগ করেছেন, সামরিক বাহিনী যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ করছে। শরণার্থী ক্যাম্পে জান্তা হামলার প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়েরও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচি’র সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। এর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ছোট বড় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী গড়ে উঠেছে। জান্তার হামলায় এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

 

একাত্তর/জো
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর