উস্কানি দিলে দক্ষিণে পরমাণু হামলার হুঁশিয়ারি কিমের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘পরমাণু অস্ত্র ব্যবহারের উস্কানি দিলে দেশটি পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এদিকে সিউল এবং তাদের মিত্ররা ‘কোন পূর্বশর্ত ছাড়াই’ সংলাপের আহ্বান জানিয়েছে। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের পর কিম এমন হুশিয়ারি বার্তা দিলেন। ওই বৈঠকে তারা উত্তর কোরিয়ার সাথে সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের আলোচ্যসূচিতে ‘পারমাণবিক ও কৌশলগত পরিকল্পনা’ অন্তর্ভুক্ত ছিল। আলোচনায় তারা আবারো বলেছে যে, যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার উপর পিয়ংইয়ং যেকোনো ধরনের পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ার শাসনের অবসান ঘটবে।

এদিকে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, কিম তাদের দেশের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেছেন, ‘শত্রু পক্ষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের উস্কানি দিলে পিয়ংইয়ং পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।’

উত্তর কোরিয়ার নেতার এমন হুশিয়ারি বার্তার পরপরই ওয়াশিংটন, সিউল এবং টোকিও পরমাণু ক্ষমতাধর পিয়ংইয়ংকে ‘আরও উস্কানি দেওয়া বন্ধ করতে এবং কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই বাস্তবসম্মত সংলাপে অংশগ্রহণ করার জন্য প্রস্তাব গ্রহণ করার’ আহ্বান জানিয়েছে।

 

একাত্তর/জো
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের লক্ষ্য নিয়ে হোয়াইট হাউসের উচ্চপর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে বলে এক বিস্ফোরক দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান মার্জোরি টেলর গ্রিন। রোববার...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর