জাপান ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কে বাধা নেই: কিম ইয়ো জং

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম

জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে কোনও বাধা নেই এবং এমনকি দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পিয়ংইয়ং সফর করছেন এমন একদিনও আসতে পারে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ কিম ইয়ো জংয়ের এ মন্তব্য প্রকাশ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের এখনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। ফুমিও কিশিদা বলেছিলেন, ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে অপহৃত জাপানি বেসামরিক নাগরিকদের বিষয়টি সমাধানের জন্য উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে একটি সম্ভাব্য আলোচনার সুযোগ খুঁজছেন তিনি।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ডেপুটি ডিপার্টমেন্ট ডিরেক্টর কিম ইয়ো জং। তিনি বলেছেন, কিশিদার এমন মন্তব্যগুলোর উদ্দেশ্য যদি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তবে সেগুলো ইতিবাচক হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তিনি বলেছিলেন, ‘জাপান যদি পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানজনক আচরণের ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি নতুন পথ খোলার রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তবে আমি মনে করি, তা উভয় দেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।’

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের অনুসন্ধান নিয়ে বরাবরই সমালোচনা করে আসছে জাপান। এ কারণে অবশ্য উত্তর কোরিয়াও প্রায়শই জাপানের কঠোর সমালোচনা করে থাকে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নিরাপত্তা জোট জোরদারের বিষয়টি নিয়ে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেছেন, কিম ইয়ো জংয়ের মন্তব্যটি আমলে নিয়েছে জাপান সরকার। তবে তার এই মন্তব্যকে দেশটি কীভাবে দেখছে, এ নিয়ে আরও বিস্তারিত কোনও মন্তব্য করা থেকে বিরত ছিলেন হায়াশি।

তবে অপহরণ ইস্যুটির সমাধান নিয়ে জাপানের অবস্থান স্পষ্ট করেছেন হায়াশি বলেন,  এই ইস্যুটির সমাধান হয়েছে উত্তর কোরিয়ার এমন দাবি জাপান মানে না।

তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে অপহরণ, পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের মতো সমস্যাগুলো ব্যাপকভাবে সমাধানের বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’

এদিকে, জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়নের বিষয়ে কিমের মন্তব্য ভিন্ন কথা বলছে। কেসিএনএ জানিয়েছে, বোন কিম ইয়ো জংয়ের মন্তব্য বা দৃষ্টিভঙ্গিটি একান্তই তার একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে উল্লেখ করে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, তার জানা মতে জাপানের সঙ্গে সম্পর্ক বা যোগাযোগের জন্য উত্তরের নেতৃত্বের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।

 

একাত্তর/জো
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর