রায়বেরেলিতে রাহুলের কাছে হার স্বীকার বিজেপির

আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:০৭ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে হার স্বীকার করে নিয়েছেন বিজেপির দীনেশ প্রতাপ সিং।

মঙ্গলবার ভোট গণনা চলাকালে দীনেশ ফেসবুকে পোস্ট দেন।

পোস্টে তিনি রায়বেরেলির জনগণের কাছে ক্ষমা চেয়ে বলেন, তার দলের সদস্যরা কংগ্রেসের এই ঘাঁটিতে (রায়বেরেলি) বিজেপির জয় নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু জনগণের রায় দেয়ার বিষয়টি তার দলের সদস্যদের হাতে ছিল না।

স্থানীয় সময় সকাল ৮টায় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। দুপুর ১টা ৪২ মিনিটের হালনাগাদ তথ্য অনুযায়ী, রাহুলের কাছে দীনেশ পরাজয় স্বীকার করেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, রায়বেরেলি আসনে রাহুল দীনেশের চেয়ে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এখন পর্যন্ত রাহুলের পেয়েছেন তিন লাখ ৬০ হাজার ৯১৪ ভোট আর দীনেশ পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮৭০।

ফেসবুক পোস্টে দীনেশ বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে, কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রায়বেরেলির জনগণের সেবা করেছি। এই সেবাকালে যদি চিন্তা, কথা বা কাজে কোনো ভুল হয়ে থাকে কিংবা তিনি কাউকে আহত করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন।

কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত রায়বেরেলি আসনে গত ২০ মে ভোট হয়।

লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপ আভাস দেয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট।

এদিকে এক ভিডিওতে দেখা যায়, দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে গাড়ি থেকে নামার পর রাস্তার অপর পাশ থেকে এক সমর্থক এসে তাকে জড়িয়ে ধরেন।

ভোট গণনার সর্বশেষ তথ্য বলছে ‘ইন্ডিয়া’ জোট ২৩৪টি আসনে এগিয়ে আছে। রাহুল কেরালার ওয়ানাদে আসনেও এগিয়ে আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।  

কেএসএইচ
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর