জাপানে সানসানের আঘাতে তিন মৃত্যু, বিমান চলাচল ব্যাহত

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচারে টাইফুন সানসানের আঘাতে এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও সাতজন আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কিউশু দ্বীপের সাতসুমাসেনদাই শহরের কাছে ঝড়টি আঘাত হানে। 

সানসানের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। আড়াই লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টাইফুনটি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার (১২৩ মাইল) বেগে আঘাত হেনেছিল বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে। এটি এ অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বেশ কয়েকটি প্রিফেকচারে লাখো বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে স্থানীয় সরকার।

প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেছেন, টাইফুনের আঘাতে তিনজন মারা গেছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। একজন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

একটি নিয়মিত সংবাদ সম্মেলনে হায়াশি বলেন, টাইফুনটি যেহেতু ধীরগতিতে চলছে, তাই মোট বৃষ্টির পরিমাণ অনেক বেশি হতে পারে।

কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির মতে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সাতটি প্রিফেকচারের আড়াই লাখেরও বেশি পরিবার বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছে।

আগামী কয়েক দিন কিউশুতে অবস্থানের পর সপ্তাহান্তে ঝড়টি রাজধানী টোকিওসহ মধ্য ও পূর্বাঞ্চলের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা।

এএনএ হোল্ডিংস (৯ হাজার ২০২টি) এবং জাপান এয়ারলাইন্সসহ (৯ হাজার ২০১টি) অন্যান্য এয়ারলাইন্সগুলো ইতোমধ্যেই ৬০০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে৷ কিউশুর অনেক এলাকায় ট্রেন পরিষেবাও স্থগিত করা হয়েছে। 

 

একাত্তর/জো
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর