ইউরোপের তিন দেশে ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম

ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি। শুক্রবার ইউরোপীয় কমিশন পাঁচ দেশে ইউক্রেনের শস্য রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার দিনে এ ঘোষণা এসেছে।

প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেনে শস্যের অবাধ আমদানির ফলে স্থানীয় কৃষকদের উৎপাদিত শস্যের দাম কমে গেছে। এতে স্থানীয় কৃষকরা গুনছেন লোকসান। এ কারণেই ইউক্রেন থেকে শস্য কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশ তিনটি। খবর আলজাজিরা’র।

বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান শুরু করলে শস্য রপ্তানিতে বড় ধাক্কা খায় ইউক্রেন। রাশিয়া কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ায় বিপাকে আছে কিয়েভ। এর প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যশস্যের দাম।

এমন সিদ্ধান্তের বিষয়ে ইউক্রেন হতাশা জানিয়ে বলেছে, একতরফাভাবে নেয়া কঠোর পদক্ষেপে পরিস্থিতির কোনো সুরাহা হবে না।

এর আগে, গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের শস্য রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে শর্ত বেঁধে দেয়। এতে বলা হয়, ইউক্রেন থেকে কেনা শস্য বিশ্বের অন্য কোথাও বিক্রি করা যাবে না।

ইউরোপীয় ইউনিয়ন এই শর্ত শুক্রবার তুলে নেয়। প্রতিক্রিয়ায় নিজ নিজ উদ্যোগে ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর