ইউক্রেনকে কানাকড়িও দেবেন না ট্রাম্প: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:০০ এএম

ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কোনো তহবিল দেবেন না বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান।

ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ওরবান বলেন, তিনি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এক কড়িও দেবেন না। ফলে যুদ্ধের ইতি ঘটবে। গতকাল সোমবার বিবিসি এ খবর জানায়।

ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ যুদ্ধ অবসানের অঙ্গীকার করেছেন। তবে এ বিষয়ে ওরবান বিস্তারিত কিছু বলেননি। ২০২৪ সালের হোয়াইট হাউসের দৌড়ে তিনি প্রকাশ্যেই দীর্ঘদিনের মিত্র ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।

স্থানীয় সময় রোববার হাঙ্গেরির এমওয়ান টেলিভিশন চ্যানেলে ওরবান বলেন, এটি পরিষ্কার যে, ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারে না। ইউরোপীয়দের পাশাপাশি মার্কিনরা যদি অর্থ ও অস্ত্র না দেয়, তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র অর্থ না দিলে ইউরোপীয়রা একা যুদ্ধের খরচ চালাতে পারবে না।

ওরবান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়ে ট্রাম্পের ‘চমৎকার বিস্তারিত পরিকল্পনা আছে’। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ওই টিভি সাক্ষাৎকার নিয়ে ট্রাম্প অবশ্য প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

গত শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্প তার মার-আ-লোগোর বাড়িতে অতিথি ভিক্টর ওরবানের প্রশংসা করে বলেন, ‘ওরবানের মতো ভালো, স্মার্ট কিংবা ভালো নেতা আর কেউ হতে পারে না। তিনি চমৎকার।’

ওরবানের এই যুক্তরাষ্ট্র সফরকালে তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেননি। বিদেশি কোনো নেতার যুক্তরাষ্ট্র সফরকালে বর্তমান প্রেসিডেন্টকে বাদ দিয়ে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার এমন ঘটনা বিরল।

 

একাত্তর/জো
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর