ইউক্রেনে হাসপাতালে রুশ হামলায় ৯ জন নিহত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ পিএম

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি হাসপাতালে দুই দফা রুশ ড্রোন হামলায় ৯ জন নিহত ও আরও ১২ জন আহত হয়েছেন। শনিবার সকালে প্রথম দফায় রুশ ড্রোন ভবনটিতে আঘাত হানে। এরপর উদ্ধারকারীরা যখন লোকজনকে সরিয়ে নিচ্ছিল, তখন আবার আঘাত হানা হয় বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

হামলায় হাসপাতালের বেশ কয়েকটি ফ্লোর ধ্বংস হয় এবং আগুনের সূত্রপাত হয়। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা ডিএসএনএস বলছে, হামলার পর ১২২ জনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসি’র।

ডিএসএনএস জানায়, সুমির সেইন্ট প্যানটেলিমন হাসপাতালে শাহেদ কামিকাজে ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। হামলার সময় কয়েক ডজন রোগী এবং কর্মচারী ভিতরে ছিলেন বলেও জানান তারা।

হামলায় নিহতদের মধ্যে একজন নার্স এবং একজন পুলিশ কর্মকর্তাও রয়েছে বলে জানিয়েছে ডিএসএনএস।

ডিএসএনএস আরও জানায়, হাসপাতালের চারতলা ভবনের তিনটি তলা এবং ছাদ আংশিকভাবে ধ্বংস হয়েছে। হামলার পর যে আগুন লেগেছে তা পরে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এতে ওই এলাকার বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় বাহিনী গত আগস্ট মাসে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে এক আকস্মিক অভিযান চালিয়ে বেশকিছু বসতি দখল করে নেয়। এরপর থেকে ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত অঞ্চলটি নিয়মিতই ড্রোন ও বোমা হামলার শিকার হচ্ছে। 

এর আগে, রাতভর রাশিয়ার হামলায় ব্যবহৃত ৭৩টি ড্রোনের মধ্যে ৬৯টি ড্রোন তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছিল ইউক্রেনের বিমান বাহিনী। এ তালিকায় দুইটি ব্যালিস্টিক ও দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছিল বলে জানায় তারা।

এদিকে, কিয়েভ শহর এবং তার আশপাশের এলাকায় ১৫টি রুশ ড্রোন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভের সামরিক প্রশাসন।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
তিন মাস পেরিয়ে মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে শততম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। শনিবারের এই...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর