জেলেনস্কির সঙ্গে বসার কোন কারণ দেখছেন না পুতিন

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৯:৪৬ এএম

টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখে মুখোমুখি শান্তি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আয়োজিত বার্ষিক অর্থনৈতিক ফোরামে সেই প্রস্তাবকে এক তুড়িতে উড়িয়ে দিলেন পুতিন। ক্রেমলিন প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই চিঠির পেছনে শান্তির কোনো আন্তরিক ইচ্ছা নেই, বরং এটি সস্তা প্রচারণামূলক স্টান্ট ছাড়া আর কিছুই নয়।

আমেরিকাসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছে পাঠানো ওই খোলা চিঠিতে জেলেনস্কি দাবি করেছিলেন, টানা কয়েক বছরের যুদ্ধ, ইউক্রেনের অনবরত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর তীব্র জ্বালানি সংকটে রাশিয়ার সাধারণ মানুষ এখন ক্লান্ত এবং তারা শান্তি চায়। শুধু তাই নয়, পুতিনকে পরোক্ষ হুমকি দিয়ে জেলেনস্কি চিঠিতে লেখেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে স্বয়ং পুতিনের নিজের ক্ষমতাও হুমকিতে পড়তে পারে; কারণ ইতিহাস বলে, রাশিয়া যখন ক্লান্ত হয়, তখন সেখানে বড় ধরণের শাসন পরিবর্তন আসে।

Vladimir Putin 01
চিঠির লেখক বলে কটাক্ষ:
৭৩ বছর বয়সী ক্রেমলিন প্রধান পুতিন অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় অত্যন্ত সতর্কতার সাথে একবারের জন্যও জেলেনস্কির নাম মুখে নেননি। উল্টো তাঁকে শুধু ‘চিঠির লেখক’ বলে সম্বোধন করে পুতিন বেশ চটকদার ও রুক্ষ ভঙ্গিতে বলেন, এই চিঠিতে কিছু অত্যন্ত অশোভন ও অভদ্র মন্তব্য করা হয়েছে। এটি কি মুখোমুখি বৈঠকের পরিবেশ তৈরি করার কোনো উপায়, নাকি বৈঠকটি যাতে কোনোভাবেই না হয় তার একটি অজুহাত? আমার তো মনে হয় এটি দ্বিতীয়টি।

জেলেনস্কির সাথে আদেও কোনো বৈঠকে বসবেন কিনা, সাংবাদিকদের এমন ধারালো প্রশ্নের জবাবে পুতিন সোজাসুজি বলেন, এই মুহূর্তে ওনার সাথে বসার কোনো মানেই আমি দেখি না। বৈঠকের একমাত্র মানে হতে পারে ইউক্রেনীয় পক্ষ কর্তৃক আমাদের সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা মেনে নেয়া এবং তা থামানো। তবে আমাদের এমন চুক্তি দরকার যা শুধু তিন বা ছয় মাসের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী হবে। আগে দুই দেশের বিশেষজ্ঞরা টেবিলে বসুক, তারা কোনো সমাধান বের করুক। তারপর দেখা যাবে।


জেলেনস্কির হতাশা ও ধুঁকতে থাকা অর্থনীতি:
পুতিনের এমন কঠোর ও অনড় অবস্থানের পর রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি বলেন, দুর্ভাগ্যবশত, রুশ পক্ষ আবারও যুদ্ধকেই বেছে নিয়েছে, সবাই তাদের জবাব শুনেছে। এটি একটি অত্যন্ত দুর্বল প্রতিক্রিয়া এবং আমি মনে করি এই জবাব বিশ্বের অনেককেই হতাশ করবে। এর জবাবে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে এবং তাদের তেল-গ্যাস বিক্রির রাজস্ব কমিয়ে আনতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে, রাশিয়ার কট্টরপন্থী যুদ্ধ বিষয়ক ব্লগাররাও জেলেনস্কির এই চিঠিকে রাশিয়ার অভ্যন্তরে অসন্তোষ উসকে দেয়ার একটি ‘দূষিত পিআর স্টান্ট’ বলে আখ্যা দিয়েছেন।

তবে পুতিন মুখে যুদ্ধ জয়ের হুংকার দিলেও রাশিয়ার অন্দরেই এখন সুর বদলাতে শুরু করেছে। বার্ষিক অর্থনৈতিক ফোরামে রাশিয়ার শীর্ষ ধনী ব্যবসায়ী ও এলিটরা যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক স্থবিরতা এবং উচ্চ সুদের হার নিয়ে পুতিনের সামনেই ক্ষোভ উগরে দিয়েছেন। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই ক্ষয়িষ্ণু যুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও তেল শোধনাগারগুলো একের পর এক ধ্বংস হচ্ছে, যা রাশিয়ার অর্থনীতিতে বড় ধরণের ফাটল ধরাতে শুরু করেছে।


ট্রাম্পের ফর্মুলা বনাম দনবাসের অনড় অবস্থান:
এর আগের দিন পুতিন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য যে শান্তি প্রস্তাব দিয়েছেন, কিয়েভ যদি আপস করতে রাজি হয় তবে সেই ফর্মুলায় যুদ্ধ শেষ হতে পারে। কিন্তু ইউক্রেন জানিয়ে দিয়েছে, তারা তাদের পূর্ব অঞ্চলের দনবাসের নিয়ন্ত্রণ ছাড়বে না এবং রাশিয়ার দখলকৃত কোনো অঞ্চলের ওপর মস্কোর সার্বভৌমত্ব কখনোই স্বীকার করবে না।

একদিকে কূটনৈতিক টেবিলে এই কাদা ছোড়াছুড়ি, অন্যদিকে চলতি সপ্তাহেও ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়ার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলায় ঝরে গেছে বহু প্রাণ। কাগজের চিঠিতে শান্তির সুবাতাস ছড়ালেও মাঠের বাস্তবতায় বারুদের গন্ধ এখনো বড্ড তীব্র।

এআরএস
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এই সফর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বড়সড় জয়ের...
এক বর্ণাঢ্য ও সুপরিকল্পিত আয়োজনের মধ্য দিয়ে বেইজিংয়ে স্বাগত জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বুধবার স্থানীয় সময় গোধূলি লগ্নে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর তাঁকে লাল গালিচা...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর