গাজার প্রধান হাসপাতালে তল্লাশি চালাচ্ছে ইসরাইল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০২:০৫ পিএম

ইসরাইলি সৈন্যরা গাজার প্রধান হাসপাতালে একের পর এক ভবনে তল্লাশি চালাচ্ছে। হাসপাতালটিতে হামাসের কমান্ড সেন্টার রয়েছে- এমন দাবি তুলে বুধবার ইসরাইলি সৈন্যরা উত্তর গাজার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করে।

শুক্রবার বিদ্যুৎবিহীন এবং ইন্টারনেটসহ সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আটকে পড়া বেসামরিক লোকদের মধ্যে ভয়, আতঙ্ক ও উদ্বেগ ভয়াবহ রূপ নিয়েছে।

হামাস এবং হাসপাতালের পরিচালকরা ইসরাইলি অভিযোগ অস্বীকার করেছেন এবং সেখানে কয়েক হাজার মানুষের ভাগ্য নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালটিতে আহত রোগী এবং নবজাতকসহ অনেক রোগীর পাশাপাশি হাসপাতাল চত্বরে অনেক উদ্বাস্তু আশ্রয় নিয়েছে। 

ইসরাইলে ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় হামাসকে নির্মূল করার অঙ্গীকার করেছে ইসরাইল। এই হামলার জবাবে ইসরাইল বিমান হামলার পাশাপাশি স্থল হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

গাজায় হামাস পরিচালিত স্থানীয় কর্তৃপক্ষের মতে, ইসরাইলের বিমান হামলা ও বোমাবর্ষণ এবং স্থল অভিযানে হাজার হাজার শিশুসহ সাড়ে ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা রাইফেল, গোলাবারুদ, বিস্ফোরক এবং একটি সুড়ঙ্গ খাদের প্রবেশদ্বার খুঁজে পেয়েছে  আল-শিফাতে। হাসপাতালটি সম্পর্কে অভিযোগ যাচাই করা যায়নি এবং শুক্রবার গাজার সাথে যোগাযোগ আবারও বিচ্ছিন্ন করা হয়েছে।

গাজায় নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্যালটেল গ্রুপ বলেছে, সমস্ত টেলিযোগাযোগ বন্ধ ছিল কারণ ‘নেটওয়ার্ক টিকিয়ে রাখার সমস্ত জ্বালানি শেষ হয়ে গেছে এবং জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি’।

জাতিসংঘ সতর্ক করেছে যে, এমন অন্ধকারাচ্ছন্নতা বেসামরিক নাগরিকদের দুর্দশা আরও বাড়িয়ে দেবে। ত্রাণ সহায়তা বিতরণের প্রচেষ্টাকে জটিল করে তুলবে এবং সম্ভবত সরবরাহ লুটপাট শুরু হবে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’ র প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ‘যখন ব্ল্যাকআউট থাকে তখন আপনি আর কারও সাথে যোগাযোগ করতে পারবেন না, যা উদ্বেগ ও আতঙ্ককে আরও বেশি বাড়িয়ে দিয়েছে।’

ইসরাইলি বাহিনী আল-শিফা হাসপাতালে একের পর এক ভবন তল্লাশি করছে এবং একটি ভবনে একজন নারী জিম্মির মরদেহ পাওয়ার কথা জানিয়েছে।

 

একাত্তর/জো
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর