যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরাইলি আগ্রাসন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি হামলায় আরো তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে গাজার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা না থাকায় হাজার হাজার রোগী মৃত্যুমুখে পড়েছে। 

কেউ কেউ ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া প্রিয়জনকে জড়িয়ে ধরছেন, আবার কেউ কেউ উদ্বিগ্নভাবে এখনও নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চালান। 

যুদ্ধবিরতির পর প্রথমবার ইসরায়েলি বাহিনী অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে।  মুক্তিপ্রাপ্ত পাঁচজনকে পরীক্ষার জন্য দেইর এল-বালাহের আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বর্তমানে হাজারো ফিলিস্তিনি এখনো ইসরাইলের কারাগারে আটক রয়েছেন, যাদের মধ্যে অনেকেই অভিযোগ ছাড়াই আটক আছেন। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এটি এক ধরনের স্বেচ্ছাচারী আটক।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসি এর মাধ্যমে ইসরাইল থেকে এখন পর্যন্ত ২৭০ টি মৃতদেহ পেয়েছে।   

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন যে, ফেরত পাঠানো অনেক মৃতদেহের উপর নির্যাতনের প্রমাণ রয়েছে, যার মধ্যে হাত বাঁধা, চোখ বাঁধা এবং পরিচয়পত্র ছাড়াই মৃতদেহ ফেরত দেওয়া হয়েছিল।

এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের অব্যাহত অবরোধের কারণে ডিএনএ পরীক্ষার জন্য নতুন ফরেনসিক সরঞ্জাম গাজায় প্রবেশ করতে পারছে না। এতে মরদেহ শনাক্ত করার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা তাদের জীবন নিয়ে প্রতিনিয়ত লড়াই করছে। একদিকে তাদের ঘরবাড়ি নেই, অন্যদিকে খাবারের সংকট। 

এ ছাড়া হাসপাতালে চিকিৎসাসেবা না থাকায় হাজার হাজার রোগী মৃত্যুমুখে পড়েছে। বাস্তুচ্যুত শত শত পরিবার তাদের স্বজনের মরদেহ খুঁজে পাচ্ছে না।

আল জাজিরা জানায়, প্রায় চার হাজার শিশুসহ কমপক্ষে ১৫ হাজার রোগী গাজার বাইরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। কিন্তু কয়েক মাস ধরে মিসর সীমান্তের রাফাহ ক্রসিং বন্ধ থাকায় তারা আটকা পড়েছেন। 

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থেমে নেই ইসরাইলি হামলা ।   গাজার সাস্থ মন্ত্রনালয় জানিয়েছে দক্ষিণ গাজার রাফাহের উত্তরে ইসরাইলি গুলিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একাত্তর/এসি
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর