শপথ নিলেন কুয়েতের নতুন আমির শেখ মিশাল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। বুধবার দেশটির পার্লামেন্টে তিনি শপথ নেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার সৎভাই শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মৃত্যুবরণ করলে আমির হিসেবে দায়িত্ব পান শেখ মিশাল। তবে বুধবার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে আমিরের দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

অভিষেক ভাষণে শেখ মিশাল সংবিধানের নীতির আলোকে দেশ ও জনগণের সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন।

মাত্র তিন বছরের মধ্যে কুয়েতের তৃতীয় আমির হলেন ৮৩ বছর বয়সী শেখ মিশাল। ২০২১ সাল থেকে দেশটির ডি ফ্যাক্টো হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ওই সময় অসুস্থতার কারণে শেখ নাওয়াফ তার হাতে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ন্যস্ত করেছিলেন।

২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ন্যাশনাল গার্ডের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬০-এর দশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর ১১ বছর তিনি দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান হিসেবে কাজ করেন।

বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান, সৌদি আরব ও ইরাকের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে দেশটির।

শেখ মিশাল কুয়েতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরব উপসাগরীয় ঐক্য, পশ্চিমা জোট ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে ধারণা করা হয়েছে।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
তিন মাস পেরিয়ে মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে শততম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। শনিবারের এই...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
চলমান তিন মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে থামছে না সংঘাতের আগুন। সপ্তাহের ব্যবধানে আবারও রক্তক্ষয়ী পারস্পরিক হামলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত সপ্তাহের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর