ইরানের নতুন নিরাপত্তা প্রধান হলেন জোলকদর

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

অভিজ্ঞ সামরিক কমান্ডার ও যুদ্ধকৌশলী মোহাম্মদ বাকের জোলকদর আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার ইরান প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্য বিষয়ক উপ-প্রধান সাইয়্যেদ মাহদি তাবাতাবায়ি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই ঘোষণা দেন। খবর প্রেস টিভি

ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির অনুমোদনক্রমে এবং সরাসরি প্রেসিডেন্ট ডিক্রির মাধ্যমে জোলকদরকে এই শীর্ষ নিরাপত্তা পদে আসীন করা হয়েছে। তিনি আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন, যিনি গত সপ্তাহে ইসরাইলি-মার্কিন এক সন্ত্রাসী হামলায় নিহত হন। লারিজানি ২০২৫ সালের আগস্ট থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন।

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ যখন পঞ্চম সপ্তাহে পদার্পণ করেছে, ঠিক তখনই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রবীণ কমান্ডার এবং সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জোলকদরের এই নিয়োগ সামনে এল। সংশ্লিষ্টদের মতে, এই সংকটকালীন মুহূর্তে তিনি ইরানের সামরিক, নিরাপত্তা এবং বিচারিক প্রতিষ্ঠানে কয়েক দশকের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে এই দায়িত্বে এসেছেন।

এর আগে তিনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বাসিজ বিষয়ক উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় এক দশক বিচার বিভাগে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে জোলকদর তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং পরে একই বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা কৌশলগত ব্যবস্থাপনায় ডক্টরেট করেন।

আশির দশকের শেষের দিকে ‘পবিত্র প্রতিরক্ষা’ যুদ্ধ (ইরান-ইরাক যুদ্ধ) পরবর্তী সময়ে আকবর হাশেমি রাফসানজানির শাসনামলে তিনি আট বছর আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আরও আট বছর তিনি আইআরজিসির ডেপুটি কমান্ডার-ইন-চিফ হিসেবে কর্মরত ছিলেন।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর