ইরানকে পুরোপুরি দমনের ডাক দিলেন আমিরাতি দূত

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম

চলমান ইরান-মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান আরও কঠোর হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল-ওতাইবা এক বিবৃতিতে জানিয়েছেন, শুধু একটি সাধারণ ‘যুদ্ধবিরতি’ এই সংকটের সমাধান নয়। বরং তেহরানের পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির চিরস্থায়ী অবসান ঘটিয়ে একটি চূড়ান্ত মীমাংসা প্রয়োজন। অর্থাৎ অভিযান তীব্র করার পক্ষে আমিরাত।

ওয়াল স্ট্রিট জার্নালে লেখা এক নিবন্ধে ওতাইবা আমিরাতকে এই যুদ্ধের ‘সম্মুখ সারির যোদ্ধা’ হিসেবে চিত্রিত করেছেন। তিনি দাবি করেন, ইরান এ পর্যন্ত আমিরাতে ২,১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়েছে।  তবে তেহরান পলিটেকনিক ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ ইমামিয়ানের মতে, ইরান আমিরাতে হামলার অন্যতম কারণ হলো, সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরাইলি সামরিক ঘাঁটির উপস্থিতি।


২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের পর থেকে ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে আবুধাবি। এই ঘনিষ্ঠতা সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এমনকি সৌদি রাজকীয় আদালতের ঘনিষ্ঠ এক শিক্ষাবিদ আমিরাতকে আরব্য বিশ্বে ‘ইসরায়েলের ট্রোজান হর্স’ বা গুপ্তচর হিসেবেও অভিহিত করেছেন। ওতাইবা অবশ্য স্পষ্ট করে বলেছেন, ইরানের প্রক্সি গ্রুপগুলোকে দুর্বল করা হয়েছে এবং তাদের মিসাইল ও ড্রোন হুমকি নির্মূল করতে আরও সামরিক পদক্ষেপ প্রয়োজন।


দুবাইয়ের সাবেক পুলিশ প্রধান ধাহি খালফান তামিম পশ্চিমা দেশগুলোকেই প্রকৃত ‘বন্ধু’ হিসেবে বর্ণনা করে আরব দেশগুলোর নীরবতার সমালোচনা করেছেন। আমিরাতের এই আগ্রাসী সুরের পেছনে একটি গভীর কৌশলগত ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ বলেন, আমিরাত এখন ব্যবসায়ীদের আশ্বস্ত করতে চায়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে, যদিও বাস্তবে ইরানের সামরিক অভিযানের মুখে তারা অনেকটা দিশেহারা। তিনি আরও মনে করেন, ইরানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযানে সরাসরি অবদান রাখার মতো কৌশলগত গভীরতা বা সক্ষমতা আমিরাতের একার নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি উপসাগরীয় অংশীদারদের বাদ দিয়ে সরাসরি ইরানের নেতৃত্বের সঙ্গে যৌথভাবে ‘হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনায় বসতে পারেন। ট্রাম্পের এমন অবস্থান আমিরাতকে বিপাকে ফেলতে পারে। ওয়াশিংটনের রিপাবলিকানদের কাছে বিশ্বস্ত সামরিক অংশীদার হিসেবে নিজেকে প্রমাণ করতে গিয়ে আবুধাবি প্রকৃতপক্ষে ইরানকে ক্ষিপ্ত করে তুলছে।


আর্থিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার ওপর ভিত্তি করে আমিরাত তাদের যে অর্থনৈতিক মডেল তৈরি করেছিল, ইরানের পাল্টা হামলায় তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি ওয়াশিংটনের সঙ্গে বেঁধে দিয়ে আমিরাত এখন নিজস্ব অঞ্চলেই বন্ধুহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর