যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও কথা রাখবে: পেজেশকিয়ান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে উল্লেখ করেন, তেহরান চুক্তি মেনে চলতে প্রস্তুত, তবে তার জন্য ওয়াশিংটনকেও চুক্তি অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করতে হবে। মূলত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুই দেশের মধ্যে ব্যাপক সংঘাত শুরু হয়, যা অবসানের লক্ষ্যে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছিল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কিন্তু পরবর্তীতে শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে চুক্তিটির কার্যকারিতা থমকে যায়।

বর্তমানে দুই দেশের মধ্যে বিরোধের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এক মাসেরও বেশি সময় তুলনামূলক শান্ত থাকার পর সোমবার আবারও উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয়।

ইরান বর্তমানে গুরুত্বপূর্ণ এই সামরিক ও বাণিজ্যিক জলপথটি অবরুদ্ধ করে রেখেছে। তবে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন করলে তারা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সহ অন্যান্য প্রতিশ্রুতি পালনে বাধ্য থাকবে। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও একই সুর মিলিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তা মেনে চললে সবকিছু আবারও সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।

একাত্তর/এআরএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর