পশ্চিম তীরে খাদ্যসহায়তা অর্ধেকে নামালো জাতিসংঘ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মঙ্গলবার জাতিসংঘের এই সংস্থাটি জানায়, চলতি মাস থেকেই সহায়তা কাটছাঁটের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সংস্থাটি এতদিন পশ্চিম তীরের গ্রামীণ ও দক্ষিণ অঞ্চলের- যেমন হেবরনের মতো বিভিন্ন গ্রামের প্রায় চার লাখ ফিলিস্তিনিকে খাদ্য, ভাউচার ও নগদ অর্থ সহায়তা দিয়ে আসছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে কেবল দুই লাখ মানুষ এই সুবিধার আওতায় থাকবেন।


জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএফপির ফিলিস্তিন বিষয়ক কান্ট্রি ডিরেক্টর শন হিউজ বলেন, চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা, ঘরবাড়ি উচ্ছেদ এবং গণবাস্তুচ্যুতির কারণে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনযাত্রা ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য নিরাপত্তাহীনতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সংকটময় মুহূর্তে যখন সাহায্য বাড়ানো উচিত ছিল, তখন বাধ্য হয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ লাইফলাইন কেটে দিতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রসহ প্রধান পশ্চিমা দাতা দেশগুলো অভ্যন্তরীণ খরচ ও প্রতিরক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়ায় গত বছর থেকে বৈদেশিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, যা এই অর্থসংকটের মূল কারণ।


ডব্লিউএফপির কর্মকর্তা আরও জানান, অতীতে পশ্চিম তীরকে খাদ্য সংকটের বদলে মানবাধিকার সংকট হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে চলাচলের স্বাধীনতা না থাকা ও কর্মসংস্থান হারানোর ফলে ফিলিস্তিনিরা চরম অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়েছেন এবং পরিবারকে খাদ্য দেওয়ার সামর্থ্য হারিয়ে ফেলছেন।

জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিতে পশ্চিম তীরে ইসরাইলি বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যদিও ইসরাইল এটিকে দখলের বদলে বিরোধপূর্ণ এলাকা বলে দাবি করে থাকে।

এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-সহ অন্যান্য মানবিক সংস্থাও একইভাবে মারাত্মক আর্থিক সংকটে ভুগছে, যার ফলে ডব্লিউএফপির বাদ পড়া সুবিধাভোগীদের বিকল্প কোনো সহায়তার সুযোগও অনিশ্চিত হয়ে পড়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
ইসরাইল জানিয়েছে, যুদ্ধে আংশিক বিরতির প্রথম দিনে জাতিসংঘ এবং সহায়তা সংস্থাগুলো গাজা উপত্যকায় ১২০টিরও বেশি ট্রাক ভর্তি খাদ্য সহায়তা বিতরণ করেছে।
ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীর দখলে নিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ ইসরাইলি মন্ত্রী। তাদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর