টাইমস স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীসহ নিহত দুই

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, হামলায় আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।


নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, হামলাকারী নারীর নাম পামেলা সিসনেরোস (৪৯)। তিনি কুইন্সের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, সিসনেরোস একটি সুপরিচিত সুপারমার্কেটের ব্যাগের ভিতর থেকে দুটি বড় ছুরি বের করে পথচারীদের হুমকি দিতে শুরু করেন।

মুহূর্তের মধ্যে তিনি ৬৮ বছর বয়সী এক পুরুষের পেটে ছুরি বসিয়ে দেন। এর মাত্র ২০ সেকেন্ড পর ৩২ বছর বয়সী এক নারীকে আক্রমণ করে তার পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেন।


ঘটনার আকস্মিকতায় দ্রুত উপস্থিত হয়ে পুলিশ কর্মকর্তারা চার মিনিট ধরে ওই নারীকে শান্ত করার চেষ্টা চালান এবং বারবার অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে পুলিশ প্রথমে স্টান গান বা বৈদ্যুতিক শক দেওয়ার অস্ত্র ব্যবহার করে। তাতেও সিসনেরোসকে কায়দা করা না গেলে পুলিশ তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায়। আহত সিসনেরোসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও পুলিশ কমিশনার টিশ যৌথ সংবাদ সম্মেলনে জানান, এই নৃশংস ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই। বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারের মতো জনাকীর্ণ স্থানে এমন বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কতটা ঝুঁকিপূর্ণ ছিল তা উল্লেখ করে পুলিশ কমিশনার ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।

একাত্তর/এআরএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর