তেহরানের আকাশে অজানা আলোর ঝলকানি!

ফিরলো ১৯৭৬ সালের স্মৃতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

পঞ্চাশ বছর পর ঠিক একই সময়ে তেহরানের রাতের আকাশে দেখা মিলল রহস্যময় উড়ন্ত বস্তুর, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গেছে, গত ২০ সেপ্টেম্বর তেহরানের আকাশে বেশ নিচু দিয়ে ঘুরে বেড়াচ্ছে বহুবর্ণিল উজ্জ্বল আলো ঝলমলে এক অজানা বস্তু।

ভিডিওটি তেহরানের আজাদোগান এক্সপ্রেসওয়ের কাছের এলাকা থেকে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও, বস্তুটির গতি, উচ্চতা বা আকার সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য মেলেনি। ইরানি প্রশাসন থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি কিংবা এটিকে নিরাপত্তা হুমকি হিসেবে ঘোষণা করা হয়নি।

মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ায় নতুন করে নানামুখী তাত্ত্বিক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের মতে, এটি কোনো সামরিক ড্রোন বা একসঙ্গে ওড়া একাধিক ড্রোনের বহর হতে পারে।


আবার কেউ কেউ একে রঙ-বেরঙের এলইডি লাইট লাগানো ঘুড়ি কিংবা দূরের কোনো সাধারণ উড়োজাহাজ বলেও মনে করছেন। কিন্তু এমন সময়ে এই অলৌকিক দৃশ্যের অবতারণা হলো, যখন দুই দিন আগেই ইরানি সামরিক বাহিনী মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে বলে ভ্রমণ সতর্কতা জারি করেছে।

এই সাম্প্রতিক আলোর ঝলকানি উসকে দিয়েছে ঐতিহাসিক ১৯৭৬ সালের ১৯ সেপ্টেম্বরের স্মৃতিকে। ঠিক ৫০ বছর আগে তেহরানের আকাশে এমনই এক রহস্যময় বস্তুর দেখা মিলেছিল, যাকে খতিয়ে দেখতে এফ-৪ যুদ্ধবিমান পাঠিয়েছিল তৎকালীন ইরানি প্রশাসন।

মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ এবং যৌথ চিফ অফ স্টাফের নথিপত্রে সেই ঘটনার স্পষ্ট উল্লেখ থাকায় ইউএফও (গবেষকদের কাছে তা অন্যতম সবচেয়ে বিশ্বাসযোগ্য ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত।

যদিও ৫০ বছর আগের সেই মহাজাগতিক বা রহস্যময় ঘটনার সাথে ২০ সেপ্টেম্বরের ছড়িয়ে পড়া এই ভিডিও’র সরাসরি কোনো যোগসূত্র প্রমাণ করা সম্ভব হয়নি, তবুও তেহরানের ওপর ভাসমান এই নতুন রহস্যময় আলো নেটিজেনদের কল্পনাকে চরম মাত্রায় উসকে দিয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
হরমুজ প্রণালীর সার্বিক কৌশলগত নিয়ন্ত্রণ এখনও ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেকারচি। শনিবার...
যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর ও স্পষ্ট বার্তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সোজা জানিয়ে দিয়েছেন, ইরানের মৌলিক অধিকার...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাত স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
টানা সাড়ে পাঁচ বছরের মধ্যে এই মুহূর্তে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং বৈদেশিক...
গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের শীর্ষ হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি তাদের বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজের দুর্দান্ত সাফল্য উদযাপনে ঢাকায় নিয়ে আসছে মেগা মিউজিক্যাল নাইট ‘ম্যাক্স রিপাবলিক’। টেকপ্রেমী...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন বা ক্ষমতার প্রদর্শন হিসেবে নয়, বরং দেশের মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার এক ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর