হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যের অত্যন্ত কৌশলগত ও সংবেদনশীল জ্বালানি পথ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনী শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ঘোষিত নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ নৌপথে চলাচল এবং সমুদ্র মাইনের সাথে ধাক্কা লাগার পর জাহাজটিতে আগুন ধরে যায়। ইরানের সরকারি গণমাধ্যম প্রেস টিভি এ খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, একাধিকবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও নেভিগেশন ও আইডেন্টিফিকেশন সিস্টেম (ন্যাভিগেশন ব্যবস্থা) বন্ধ করে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল ট্যাঙ্কারটি। শনিবার ভোরের দিকে সমুদ্র মাইনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ডের শিকার হয় জাহাজটি এবং পরবর্তীতে সেটি চলাচলের সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। ইরানের নৌবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করা এবং নৌ-সতর্কবার্তা উপেক্ষা করা সব বাণিজ্যিক জাহাজের পরিণতি এমনই হবে।

এর আগে শুক্রবারও একই ধরনের ঘটনার কথা জানিয়েছিল দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসি জানায়, ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করে এবং অবৈধ পথ ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে যায়। আইআরজিসির দাবি, মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে ওই জাহাজগুলো প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল।


ইরানি কর্মকর্তারা বারবার বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের নির্দেশিত রুট মেনে চলার এবং অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করে আসছেন।

পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে যুক্ত করা হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি। বিশ্বজুড়ে সমুদ্রপথে রফতানি হওয়া তেলের বড় একটি অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের জবাবে তেহরান এই প্রণালীতে মার্কিন ও তার মিত্র দেশগুলোর জাহাজের ওপর কড়া বিধিনিষেধ জারি করে।

ইরানের এই পদক্ষেপে বিশ্বজুড়ে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তেল ও জ্বালানির দাম হু হু করে বেড়ে যায়। এর ফলে ওয়াশিংটন ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) একাধিকবার তাদের কৌশলগত রিজার্ভ থেকে তেল বাজারে ছাড়তে বাধ্য হয়। এর আগে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' স্বাক্ষরের পর ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করলেও, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ সৃষ্টি করে চুক্তি লঙ্ঘন করায় দেশটির সশস্ত্র বাহিনী পুনরায় এই কৌশলগত সামুদ্রিক করিডোরটি বন্ধ করে দেয়।

একাত্তর/এআরএস
ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একের পর এক সীমিত সামরিক হামলা, বিপরীতে তেহরানের পারমাণবিক নীতি কৌশলগদ কেশম দ্বীপে সম্প্রতি মার্কিন হামলার পর আলোচনার কেন্দ্রে চলে এসেছে একটি প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প কি...
তেহরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় ব্যাপক অগ্রগতির দাবি করার পাশাপাশি ইরানের কেশম দ্বীপে সামরিক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুটি ক্ষেপণাস্ত্র...
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হওয়ার ঘটনায় এক বেলুচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এ...
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয় ইরানের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। তেহরানের কট্টরপন্থী নেতারা মনে করছেন,...
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হবার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে...
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম...
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই বিভীষিকা ঘটে। নিহতদের সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী অথবা...
আওয়ামী লীগের বিগত আমলের অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর