কলকাতা-হাওড়া মেট্রো চলাচল শুরু

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১২:১৫ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর শুক্রবার সকাল থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেয়া হলো কলকাতা থেকে হাওড়া কলকাতা মেট্রোরেল সেবা। যাত্রীরা হুগলি নদীর তলা দিয়ে কলকাতায় পৌঁছতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত।

হাওয়া থেকে ময়দান পর্যন্ত রুটে শুক্রবার থেকে মেট্রো চালু হবে, এ ঘোষণা আগেই দেওয়া হয়েছিলো। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবার অভিজ্ঞতার নিতে এদিন ভোর থেকেই যাত্রীরা জড়ো হন হাওড়া ও ময়দান স্টেশনে। ঘড়ির কাঁটায় সাড়ে ছটা বাজতেই নিরাপত্তাকর্মীরা স্টেশনের গেট খুলে দেন।

যাত্রীরা ভিতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তা নিয়ে বচসা শুরু হয়ে যায়। তবে তা মিটিয়েও ফেলা হয়। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা।

টিকিট কেটে মূল প্লাটফর্মের দিকে এগোতেই যাত্রীদের হাতে গোলাপ ফুল তুলে দেন নিরাপত্তা কর্মীরা। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাতেই কাঁচের স্লাইডিং ডোর খুলে যায়। হুড়মুড় করে যাত্রীরা ঢুকে পড়েন ট্রেনের কামরায়।

টিকিট কাউন্টার থেকে ট্রেনের ভেতর বসা পর্যন্ত যাত্রীরা হাতে মোবাইল নিয়ে সেলফি তুলতে থাকেন। হাওড়া ময়দান থেকে প্রথম সফরের স্মৃতি ধরে রাখতেই মোবাইলে ক্লিক ক্লিক শব্দ।

যাত্রীরা জানিয়েছেন, এই সেবা চালু হওয়ায় কলকাতা যাতায়াত করতে অনেক সুবিধা হলো। কম সময়ে তারা পৌঁছতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তে। আর যাত্রাও হবে অনেক আরামদায়ক।

হুগলির নিচ দিয়ে ট্রেন যাওয়ার সময় তারা আনন্দে চিৎকার করতে থাকেন।

আরবি
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর