বলিউডে ফ্লপ হলেও রাজনীতিতে টপ চিরাগ

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:৩৫ পিএম

বলিউডের রূপালী পর্দায় ফ্লপ নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করা চিরাগ পাসওয়ান রাজনীতির মাঠে টপ হতে খুব বেশি সময় নেননি। এবারের লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর কেন্দ্র থেকে ছয় লাখের বেশি ভোট পেয়ে জিতেছেন তিনি। শুধু তাই নয়, মোদীর মন্ত্রিসভায় মন্ত্রীর দায়িত্বও পেয়েছেন তিনি।

বলিউডে চিরাগের ক্যারিয়ারের শুরু ২০১১ সালে। বর্তমান বিজেপি এমপি অভিনেত্রী কঙ্গনা রানওয়াতের সঙ্গে চিরাগ জুটি বেঁধেছিলেন ‘মিলে না মিলে হাম’ সিনেমায়। ২০১১ সালের নভেম্বরে সেই সিনেমা মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

কঙ্গনা রানওয়াতের সঙ্গে ‘মিলে না মিলে হাম’ সিনেমায় চিরাগ। ছবি: সংগৃহীত।

সিনেমার মান এতোটাই খারাপ ছিল যে তার আইএমডিবি রেটিং জোটে সাড়ে তিনি। এরপর বিভিন্ন সময় সিনেমা নিয়ে কথা বললেও আর রূপালী পর্দায় অভিনয়ে দেখা যায়নি তাকে।

রাজনীতির মাঠে তার ক্যারিয়ারের শুরুটা বলিউডের মতো ছিলো না। রাজনীতিবিদ বাবা রামবিলাস পাসওয়ানের হাত ধরেই রাজনীতির মাঠে আসেন চিরাগ। ফ্লপ নায়কের তকমা নিয়ে বলিউড ছেড়ে বাবার পরামর্শে ২০১৪ সালে বিহারের জামুই থেকে লোকসভা নির্বাচনে লড়ে জিতে যান চিরাগ।

বাবা রামবিলাস পাসওয়ানের সঙ্গে চিরাগ। ছবি: সংগৃহীত।

সুদর্শন যুবক চিরাগকে নিয়ে ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে বিহারের রাজনীতিতে। পরেরবার ২০১৯ সালের সাধারণ নির্বাচনেও জামুই কেন্দ্র থেকে নির্বাচন করে আসন ধরে রাখেন তিনি।

২০২০ সালে বাবা রামবিলাসের মৃত্যুর পর রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে চিরাগ ও তার চাচা পশুপতি পাসওয়ানের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সেই বছর বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ ছাড়েন চিরাগ।

বাবা রামবিলাসের সাথে মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন চিরাগ। ছবি: সংগৃহীত।

সেবারে বলিউডের মতোই রাজনীতির মাঠেও কোণঠাসা হয়ে পড়েন তিনি। তবে এবার তিনি হাল ছাড়েননি। বাবার ভোটব্যাংক সব সময়ই তার সঙ্গে ছিল। এটাই ছিল তার বড় শক্তি। চিরাগের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে স্বীকৃতি দিয়ে ২০২৩ সালে তাকে স্বাগত জানায় বিজেপি।

এবারের লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় নির্বাচনে এনডিএর শরিক দল লোক জনশক্তি পার্টির (রামবিলাস) হয়ে নির্বাচনে অংশ নেন চিরাগ। বাবার আসন বিহারের হাজিপুরে চিরাগ আরজেডির প্রার্থীকে হারিয়েছেন প্রায় এক লাখ ৭০ হাজার ভোটে। তার বাবা রামবিলাস ছিলেন এই আসনের আটবারের জয়ী জনপ্রিয় নেতা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চিরাগ পাসওয়ান। ছবি: সংগৃহীত।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুরুর দিকে জাতীয় রাজনীতিতে বাবা রামবিলাস পাসওয়ানের মতো ততটা সমাদৃত ছিলেন না চিরাগ। তবে নিজেই বদলেছেন নিজের ভাগ্য। রাজনীতিক পরিবারে বেড়ে ওঠায় সাহস নিয়ে সবকিছু মোকাবিলা করেছেন।

বলিউড থেকে ফ্লপ হয়ে বিহারে ফিরলেও, বিহারের গণ্ডি ছাপিয়ে এখন তিনি ভারতের জাতীয় রাজনীতির জনপ্রিয় নেতা। তৃতীয় দফায় মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথের পর জানা যায়, চিরাগ এবার মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও জায়গা করে নিয়েছেন, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বলিউডের ফ্লপ হিরোর এভাবে রাজনীতির টপে পৌঁছে যাওয়ার ঘটনায় এখন আনন্দের বাতাস বইছে বিহারের রাজনীতিতে।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর