নেপালে ১৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৩:৪৮ পিএম

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ১৯ আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সৌর্য এয়ারলাইনসের ওই বিমানটিতে কোনও যাত্রী ছিলেন না, শুধু এয়ারলাইনসের টেকনিক্যাল স্টাফরা ছিলেন। 

বুধবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশে ফ্লাইটটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেছেন, বিমানে কোনো যাত্রী ছিলেন না। তবে বিমানটিতে কয়েকজন টেকনিক্যাল স্টাফ ছিলেন।

বিমানবন্দরের নিরাপত্তাপ্রধান অর্জুন চাঁদ ঠাকুরি বলেন, উড়োজাহাজটিতে দুইজন ক্রু ও ১৭ জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কাজের জন্য তাদের নেপালের পোখারা শহরে যাওয়ার কথা ছিল। 

কাঠমান্ডুর পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ১৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় সৌর্য এয়ারলাইনসের বিমানটি বিধ্বস্ত হয়েছে।  কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইটটি উড্ডয়নের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির পাইলট ক্যাপ্টেন এমআর শাক্যকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা।

বিমানবন্দরে ঘন ধোঁয়া দেখা যাচ্ছে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

 

একাত্তর/জো
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর