স্থপতির চাকরি ছেড়ে আজ নিজ উদ্যোগে সফল সাকিয়া

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৭:১১ পিএম

আপন ঘর অথবা কর্পোরেট অফিস। নিজের মনের মতো করে কে না সাজাতে চায়! ভাবুনতো এ সজ্জায় থাকবে জ্যামিতিক ডিজাইনের রুচিশীল একটি ফুলের টব হোল্ডার অথবা স্ট্যান্ড। অথবা রুমের এক কোনে পেইন্টিং-এর সাথে লোহার তৈরি ছিমছাম একটি কর্ণার টেবিল! 

মনকাড়া সব ডিজাইনের লোহার পণ্য নিয়ে কাজ করছেন সাকিরা রশিদ মুন্নি। এক সন্তানের জননী সাকিরা স্থাপত্য নিয়ে পড়ালেখা করেছেন। একটি প্রাইভেট কোম্পানীতে কাজ করেছেন ১২ বছর। 

image


মনের টানে, নিজে কিছু করার ইচ্ছায় শুরু করেছেন নিজের ব্যাবসা। তিনি বলেন, আমি হোমইন্টেরিয়র করার সময়ে আমার ক্লায়েন্টরা অনলাইন থেকে ছবি দিয়ে বলতেন বিভিন্ন শোপিস বা স্ট্যান্ডগুলোর কথা। তাদের চাহিদার সব পণ্যই ছিল চীন, মালয়শিয়া, ইন্দোনেশিয়ার পণ্য। আমাদের দেশে এনিয়ে কাজ করার কেউ ছিলো না। ব্যপারটা আমাকে খুব ভাবায়। মনে হয়েছিল এটা আমিই করবো।  সেখান থেকেই আর্ট ওয়েভের যাত্রা শুরু। 

পরিবার থেকে বেশ সহযোগীতা পেয়েছি। যার জন্য আজ আমি এতদূর। 

image


স্থাপত্য পড়াশোনার জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি স্টিল হোম ডেকোর প্রতিষ্ঠান আর্ট ওয়েভ আজ দেশের রুচিশীলদের মনে আর ঘরে জায়গা করে নিচ্ছে। সাকিয়া নিজের অদম্য চেষ্টায় নিজের উদ্যোগকে তুলে ধরছেন ভিন্ন নকশার পণ্যের অবারিত বাজারে। তার কাছে মিলবে লোহার জ্যামিতিক ডিজাইনের ফুলের টব স্ট্যান্ড, কর্নার টেবিল, টি টেবিল, ওয়াল টব স্টান্ড অথবা পণ্য মেলায় উদ্যোক্তাদের জন্য সজ্জা ডিসপ্লে র‌্যাক। দামও নাগালেই। 

সাকিরা বলেন, মানুষের মনে জায়গা করে নিয়ে আমাকে ডিজাইন নিয়ে খুব ভাবতে হয়। কোন ডিজাইন কোন ধরনের মানুষেরা পছন্দ করবে। এজন্য আমি আমার প্রত্যাকেটা ডিজাইন এই একটা পরীক্ষামূলক ভার্সন তৈরি করি। তারপর সেটার মান, ডিজাইন ও ব্যবহার নিয়ে ভাবা হয়। তারপর নানা পরিবর্তন পরিমার্জন এনে চূড়ান্ত করি। 

image


৪ বছরের এই উদ্যোগে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। তবে টাকাকড়িও কম আসছে না। পণ্য তৈরি আর বিক্রি বাটা খরচ বাদ দিয়েই মাসে তার আয় থাকে লাখের বেশি । তিনি বলেন, আমার ক্লায়েন্ট দুই ধরণের, এক ধরণ হচ্ছেন যারা বাসাবাড়ির জন্য নেন, অন্যরা হচ্ছেন কর্পোরেট ক্লায়েন্ট যারা অফিস বা কারখানার জন্য আমার পণ্য নেন। আসলে দিন শেষে কাজের জন্য সাবাসী পাওয়াই বড় কথা। তবে আমি মানে কখনো ছাড় দেই না। চেষ্টা করি ভালো মান ও দামে নজর রাখতে, আর তাই আমার পণ্য বিদেশী পণ্যের চেয়ে অনেক কম দাম কিন্তু মানে প্রায় সমান। এখন তো অনেকে দেশের বাইরে থেকেও আমার পণ্য নিচ্ছেন।

উদ্যোক্তার বাধা ও চ্যালেঞ্জ প্রশ্নে তিনি বলেন, অনেকেই যে বিষয়ে উনি আগ্রহী সে বিষয় নিয়ে কাজ করেন না। আমি তাদের বলবো, সবার আগে নিজে কি করতে চান সেটা ঠিক করে সে বিষয়ে প্রশিক্ষন ও জ্ঞান নিয়ে কাজ শুরু করতে হবে। প্রথমে বাধা আসবেই কিন্তু লেগে থাকলে সফলতা আসবেই। 

image


একাত্তর/এআর

গতানুগতিক পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর উদ্যোক্তা হয়ে ওঠা সহজ নয়। তবে অনলাইনে ব্যবসায় নারীরাই যেন পেছনে ফেলছে সবাইকে। এমন এক সফল উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌস। শাড়ির প্রতি বাঙালির নারীর টান...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর