চাকরি ছেড়ে ফোয়ারার ‘পটের বিবি’ হবার গল্প

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

গতানুগতিক পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর উদ্যোক্তা হয়ে ওঠা সহজ নয়। তবে অনলাইনে ব্যবসায় নারীরাই যেন পেছনে ফেলছে সবাইকে। এমন এক সফল উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌস। 

শাড়ির প্রতি বাঙালির নারীর টান হাজার বছর কিংবা তারও বেশি। তবে যুগে যুগে শাড়ির রঙ ও ডিজাইনে এসেছে বৈচিত্র্য। 

এদিকে শাড়ির ক্যানভাসে বাংলার সংস্কৃতি ও জীবনযাত্রাকে তুলে ধরে সফল উদ্যোক্তা বনে গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী ফোয়ারা ফেরদৌস। 

অনলাইন কেনাকাটা যারা করেন তাদের কাছে পরিচিত নাম ‘পটের বিবি’। শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে পটের বিবির আয়োজন ‘বিবির পাবন’ একাত্তরকে শুরুর গল্পটা জানালেন ফোয়ারা। 

পটের বিবির নকশার ভক্ত ও ক্রেতারা সব সময়ই এ আয়োজনের জন্য অপেক্ষা করে থাকেন। এবার পাবনে পটের বিবির সঙ্গে যুক্ত হয়েছে দারুণ আরও কয়েকটি উদ্যোগ।

প্রতিবারই পাবন উপলক্ষে নতুন কালেকশন আনে পটের বিবি। সেই ধারাবাহিকতায় এবার এসেছে নতুন নতুন নকশার শাড়ি, স্কার্ট, কুর্তি, ব্লাউজ, ব্লাউজ পিস এবং ব্যাগ।

ব্লক, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি সবই ছিলো এবারের আয়োজনে। ছিলো পটের বিবির নিজস্ব নকশায় বোনা তাঁতের শাড়িও। 

এক সময় মাতৃত্বকালীন ছুটি না পেয়ে চাকরি ছাড়া ফোয়ারা এখন সফল উদ্যোক্তা। শুরু থেকেই তিনি প্রাধান্য দিয়েছেন নিজস্ব ডিজাইন ও সৃষ্টিশীলতাকে।

বর্তমান সময়ে অনেকেই নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরুর কথা ভাবছেন। তার মতে, এখন তরুণদের নিজ উদ্যোগে সফল হতে শুরুর আগেই দরকার সঠিক পরিকল্পনা।

এক সময় ভালোলাগা থেকে শুরু করেছিলেন বিভিন্ন পণ্যে আঁকিবুঁকির কাজ। তারপর তা নিয়ে আসেন বাঙ্গালি শাড়ির ক্যানভাসে। ভবিষ্যতে এই বাঙ্গালিয়ানা নিতে চান তিনি দেশের বাইরেও। 

একাত্তর/এসজে

পোশাকে মানুষের রুচি ও ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, সেই সাথে আরামদায়কেরও একটা বিষয় থাকে, তাই অনেকে এ ব্যাপারে খুব সচেতন। বাঙালীর বেলায় দেশীয় কটন পছন্দের শীর্ষে। আর তা যদি হয় নান্দনিক ও আবহাওয়া...
তাপমাত্রা যত কমতে থাকে তত সময় আসে পোশাকে পরিবর্তন আনার। শীতকালে আরামের জন্য আমরা জ্যাকেট, সোয়েটার, ব্লেজার পরে থাকি। কিন্তু আরামের সাথে আমাদের স্টাইলের ব্যাপারটাও ভাবতে হবে। এই প্রতিবেদনে জানাবো...
এবারের পূজা ঘিরে বাহারি ডিজাইন ও রং-বেরং এর পোশাকের পসরা বসেছে দেশি ফ্যাশন হাউজগুলোতে। ক্রেতাদের সামর্থ্যের মধ্যেই রাখা হচ্ছে পোশাকে দাম। মাসখানেক আগে থেকেই পূজার পোশাক ডিজাইনের কার্যক্রম শেষ...
আপন ঘর অথবা কর্পোরেট অফিস। নিজের মনের মতো করে কে না সাজাতে চায়! ভাবুনতো এ সজ্জায় থাকবে জ্যামিতিক ডিজাইনের রুচিশীল একটি ফুলের টব হোল্ডার অথবা স্ট্যান্ড। অথবা রুমের এক কোনে পেইন্টিং-এর সাথে লোহার...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর