নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি দীপঙ্কর সা. সম্পাদক শ্রাবণ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১১:৫৮ এএম

নাটোর জেলা সাংবাদিক সমিতির (নাজেসাস) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী ও সাধারণ সম্পাদক হয়েছেন নিউজ২৪ এর উপ-প্রধান বার্তা সম্পাদক আশিকুর রহমান শ্রাবণ।

বুধবার রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনের আয়োজনে 'নাটোরের কল্যাণে করণীয়' শীর্ষক আলোচনা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি এমদাদুল হক (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব (কালবেলা), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি), কোষাধ্যক্ষ আলতাফ হোসাইন (মানবজমিন), প্রচার সম্পাদক মাহি মাহফুজ (নিউজ ২৪), সদস্য মাহমুদুল হক খোকন (চলনবিল প্রবাহ) ও খালিদ অ্যাপোলো (ডিবিসি)।

নির্বাচন পরিচালনা করেন, বাংলাদেশ টেলিভিশনের সুপারিনটেনডেন্ট (প্রশাসন) আবুল কালাম আজাদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এবং নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমদাদুল হক প্রমুখ।

এর আগে নাটোরের কল্যাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন, স্বাস্থ্য মন্ত্রণালয়েরর অতিরিক্ত সচিব সাইদুর রহমান, নাটোর জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম, নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কল্লোল ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর