কোষ্ঠ্যকাঠিন্য থেকে বাঁচতে...

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

সকালে টয়লেটে ঢুকলে অনেকেরই সময় বেশি লাগে। দেরি হয় কাজে যেতে। এর অন্যতম একটি কারণ- কোষ্ঠকাঠিন্য। যারা এই সমস্যার শিকার, তাদের এমনিতেই মেপে খাবার খেতে হয়। অনেক খাবার থেকে নিজেকে দূরে রাখতে হয়। তবুও সহজে সমস্যা থেকে মুক্তি মেলে না।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগলে অনেক সময়ে অন্য কোনও রোগেরও ঝুঁকি থাকে। তাই এই সমস্যা থেকে যত দ্রুত মুক্তি পাওয়া যায়, ততই ভালো। ওষুধ খেয়ে কিংবা সঠিক নিয়ম মেনেও অনেক সময়ে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায় না। 

খাওয়ার অভ্যাসের কারণেও কিন্তু এই রোগ পিছু ছাড়ে না। খাওয়ার সময়ে কোন কোন অভ্যাস কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বাড়িয়ে দেয়?

খাওয়ার সময় ঠিক রাখা

কী খাওয়া হচ্ছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কখন খাওয়া হচ্ছে। খাওয়ার সময়টা সব ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। অফিসে থাকলে খাওয়ার নির্দিষ্ট কোনও সময় থাকে না। দেরি হয়ে যায়। অনেক ক্ষণ ধরে পেট ফাঁকা থাকার ফলে গ্যাস জমতে শুরু করে পেটে। সময় পেরিয়ে যাওয়ার পর খাবার পেটে পৌঁছাতেই শুরু হয় বদহজম। তাই সময়ের খাবার সময়ে খেয়ে ফেলাই ভাল।

খাবার গিলে ফেলা

খেতে বসার সময়ে তাড়াহুড়ো করা উচিত নয়। অনেক সময়ে বাড়ি থেকে বেরোনোর তাড়ায় কিংবা অফিসে কাজের চাপে চটজলদি খেয়ে ফেলার অভ্যাস হয়ে যায়। খাবার ঠিকমতো না খেলে হজম ভালো হয় না আর তাতেই বাড়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

প্রক্রিয়াজাত খাবার 

সময় বাঁচাতে এখন অনেকেই প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকছেন। শহুরের জীবনে এই প্রবণতা বেশি। সকালে উঠে পাউরুটির সঙ্গে সসেজ, বিকেলে খিদে পেলে নাগেটস আর রাতে ইনস্ট্যান্ট নুডলস খেয়ে ঘুমানোর অভ্যাস বাদ দিতে হবে। যত বেশি প্রক্রিয়াজাত খাবার পেটে যাবে, ততই বাড়বে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। তাই পেট ভালো রাখতে ঘরে তৈরি খাবার খাওয়াই ভালো।

অতিরিক্ত মদ্যপান

অতিরিক্ত মদ্যপান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। তাই পেট ভালো রাখতে মদ্যপান নিয়ন্ত্রণে রাখাই ভালো। সবচেয়ে ভালো হয় মদ থেকে দূরে থাকলে। 

পানি কম পান 

কোষ্ঠকাঠিন্যের অন্যতম বড় কারণ কিন্তু কম পানি পান। শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায়। তাই কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পেতে বেশি করে পানি পান করতে হবে।

একাত্তর/কেএসএইচ
তাপমাত্রা যত কমতে থাকে তত সময় আসে পোশাকে পরিবর্তন আনার। শীতকালে আরামের জন্য আমরা জ্যাকেট, সোয়েটার, ব্লেজার পরে থাকি। কিন্তু আরামের সাথে আমাদের স্টাইলের ব্যাপারটাও ভাবতে হবে। এই প্রতিবেদনে জানাবো...
প্রিন্সেস ডায়না গত হয়েছেন প্রায় দুই যুগ। কিন্তু এখনও সবার মনের মনের অগোচরে রয়ে গেছেন তিনি। ডায়না আরও একটি কারণে এখনও বিখ্যাত তা হলো তার আইকনিক লুক। তার চুলের বিখ্যাত পিক্সি হেয়ার কাট এই যুগেও...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর