গাজীপুর সিটি মেয়রের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ০৮:২৩ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। 

স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার প্রেক্ষিতে দলীয় মনোনয়নে নির্বাচিত একজন মেয়রের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, ডিজিটাল যুগে তো কথা নানাভাবে ভেঙ্গে ভেঙ্গে প্রচার করেছে, কিভাবে কি হয়েছে সেটা জানার জন্য তাকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়া গেলে পার্টি বসবে। বসে ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন: 'রোহিঙ্গা সমস্যাকে কিছু সংস্থা ব্যবসা হিসেবে নিয়েছে'

প্রসঙ্গত, সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধাওরণ সম্পাদক জাহাঙ্গীর আলমের গোপন ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য রয়েছে অভিযোগে মেয়রের বিরুদ্ধে কর্মসূচী পালন করে স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ। এসময় তারা মেয়র জাহাঙ্গীর আলমের দল থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

তবে মেয়র জাহাঙ্গীর আলম ও তাঁর অনুসারীরা দাবি করেন, প্রযুক্তির ব্যবহার করে জোড়াতালি দিয়ে এই ভিডিও ক্লিপ বানিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। 

এর প্রেক্ষিতে রোববার (২ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে, ১৫ দিনের মধ্যে জাহাঙ্গীর আলমকে দলীয়শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে জবাব চাওয়া হয়েছে। 


একাত্তর/আরএইচ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর