পারমানবিক শক্তির একটি অংশ হলো বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৫:০৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমানবিক চুল্লি স্থাপনের মাধ্যমে পারমানবিক শক্তির একটি অংশ হলো বাংলাদেশ।  তিনি জানান,  শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য বিদ্যুৎ উৎপাদন করা হবে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। 

রবিবার (১০ অক্টোবর) সকালে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমানবিক চুল্লি স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, পারমানবিক বিদ্যুৎ বিষয়ে দেশের প্রকৌশলীরা অভিজ্ঞ হচ্ছে; যেটি কাজে লাগিয়ে আগামীতে দেশের দক্ষিণাঞ্চলে আরো একটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। 

তিনি জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে  চার স্তরের  নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধেও ব্যবস্থা রাখা হয়েছে।  এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের জন্য বিতরণ লাইন নির্মাণ শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এই কেন্দ্রের বিদ্যুৎ মানুষের ঘরে যাবে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পের চুল্লির উদ্বোধন প্রধানমন্ত্রীর

এসময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকাকালে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ায় নি, বরং দুর্নীতি করেছিলো। 

একাত্তর/এসি

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। তিনি প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর