উৎপাদন বাড়লেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয় দেশ: কৃষিমন্ত্রী

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৩:৩৮ পিএম

দেশে খাদ্য পণ্যের উৎপাদন বাড়লেও তা এখনও স্বয়ংসম্পূর্ণ নয়। সেই সঙ্গে খাদ্য পণ্যের প্রকৃত চাহিদা কতো, সে বিষয়ে সঠিক তথ্য না থাকার কারনে বাজার ব্যবস্থানায় সমন্বয়হীনতা আছে।

এসব কারণেই খাদ্য পণ্যের দাম সীমিত আয়ের মানুষদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশ্ব খাদ্য দিবস সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিশ্ব খাদ্য দিবস সামনে রেখে, শুক্রবার খামারবাড়িতে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, মানুষ চাহিদামতো খাদ্য কিনে খেতে পারছে না।

দুধ, ডাল, পেঁয়াজ, চাল, মাংসের উৎপাদন বাড়লেও চাহিদা ও যোগানে ঘাটতি রয়েছে। তারচেয়েও বড় সঙ্কট খাদ্য পন্যের সঠিক চাহিদা নিয়ে তথ্যের ঘাটতি।

পরিসংখ্যান অধিদপ্তরের সাথে কৃষি মন্ত্রণালয়ের তথ্য মেলেনা। দেশে বছরে২২ লাখ নতুন মুখ যুক্ত হচ্ছে। সেই তথ্যও হাল নাগাদ হয়নি।

করোনায় ব্রয়লার মুরগীতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হয়েছে। তাই মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবসায়ীরা মুরগীর উৎপাদন কমিয়ে দাম বাড়িয়েছে।

ক্রেতাদের গলাকেটে ব্যবসায়ীদের এমন সিদ্ধান্ত কতোটূ যৌক্তিক এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন টানা তিন বছর লোকসান হওয়ায় ব্যবসায়ীদেরও কিছু করার নেই।

প্রক্রিয়াজাত খাবার উৎপাদন হচ্ছে মাত্র ৩০ শতাংশ। তরুণরা উৎপাদন খাতেআসলেই খাদ্য ঘাটতি মিটবে বলে মনে করেন কৃষিমন্ত্রী।

মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে কৃষিমন্ত্রী বলেন, অল্প কিছু দিনেরমধ্যেই খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আসবে।



একাত্তর/এসএ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
পুলিশ বাহিনীতে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কিংবা অপশক্তিকে মদদ দিলে তার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ফ্যাসিবাদের...
গণমাধ্যমের সঙ্গে সংঘাতের পথ কোনো গণতান্ত্রিক সরকারের হতে পারে না মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, মিডিয়ার সঙ্গে বিরোধ করে সরকারের কোনো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর